Broadcast India News.

Broadcast India News.

15th August, 2026

বন্যায় ডুবেছে প্রায় চল্লিশের বেশি গ্রাম! ৫ই আগস্ট আরামবাগে যেতে পারেন মুখ্যমন্ত্রী

বন্যায় ডুবেছে প্রায় চল্লিশের বেশি গ্রাম! ৫ই  আগস্ট আরামবাগে যেতে পারেন মুখ্যমন্ত্রী

বর্ষা শুরু হতেই বৃষ্টি যেন থামার নাম নেই। কখনো উত্তরবঙ্গ তো কখনো দক্ষিণবঙ্গে হয়ে চলেছে বৃষ্টি । অতিরিক্ত বৃষ্টির ফলে নাজেহাল সাধারণ মানুষ । অনবরত বৃষ্টিতে ইতিমধ্যেই ভয়াবহ অবস্থা আরামবাগে। অতিরিক্ত বৃষ্টি ফলে ক্রমশই বেড়ে চলে আরামবাগের দ্বারকেশ্বর নদীর জল । যার ফলে আরামবাগের পাঁচটি গ্রাম পঞ্চায়েতের ১০ থেকে ১২ টি গ্রাম ভেসে গেছে । খানাকুলের চারটি গ্রাম পঞ্চায়েতের ২০ থেকে ২২ টি গ্রামের বেশিরভাগ এলাকা জলমগ্ন ।

সূত্রের খবর, এই পরিস্থিতিতে আগামী ৫ অগস্ট হুগলির বন্যা পরিস্থিতি দেখতে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরামবাগ, খানাকুল ছাড়াও পুরশুড়ার ৩টি গ্রাম পঞ্চায়েত ,গোঘাটের ৩টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম নতুন করে ফের জলমগ্ন হয়েছে । এর উপর যদি ডিভিসি আরও জল ছাড়ে তাহলে গোঘাট, আরামবাগ,খানাকুল ও পুরশুড়াও ভেসে যাওয়ার আশঙ্কা করছেন ওখানে বসবাসকারী মানুষেরা।