৩০ দিন ‘বন্দি’ থাকলেই পদ যাবে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর !লোকসভায় বিল পেশ কেন্দ্রের
- By Broacastindia
- 20th August, 2025 08:03 PM
বিধানসভা ভোটের আগে কেন্দ্রের তরফ থেকে লোকসভায় পেশ হতে চলেছে নতুন একটি বিল।যাতে বলা হয়েছে গুরুতর কোন অভিযোগে গ্রেফতার অথবা আটক হওয়ার পর যদি ৩০ দিন বন্দি থাকতে হয় তাহলে ৩১ দিনের মাথায় পদ খাওয়াবেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কিংবা অন্য কোনও মন্ত্রী। বুধবার লোকসভায় এমনই বিল পেশ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সূত্রের খবর লোকসভায় ১৩০ তম সংবিধান সংশোধনী বিল পেশ করবেন অমিত শাহ । প্রস্তাবিত ওই বিলে বলা হয়েছে , প্রধানমন্ত্রী, কোনও কেন্দ্রীয় মন্ত্রী, কোনও রাজ্যের মুখ্যমন্ত্রী, কেন্দ্রশাসিত অঞ্চল , কোনও রাজ্যের মন্ত্রীকে যদি গুরুতর অভিযোগে গ্রেফতার করা পর ওই ব্যক্তির যদি ৫ বছর কিংবা তার বেশি দিন কারাদণ্ড হয় তাহলে গ্রেফতার কিংবা আটকের পর টানা ৩০ দিন জেল হেফাজতে রাখা হলে ৩১ দিনের মাথায় ওই ব্যক্তিকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে কিংবা তাকে সরিয়ে দেওয়া হবে ।
বিলটি পেশ হওয়ার পর তা যৌথ সংসদীয় কমিটিতে বিবেচনার জন্য পাঠানো হবে বলে সূত্রের তরফ থেকে পাওয়া খবরে জানা গেছে ।
এই বিল নিয়ে কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভি কেন্দ্রকে আক্রমণ করে বলেন, "পক্ষপাতদুষ্ট কেন্দ্রীয় সংস্থাগুলি দিয়ে বিরোধী মুখ্যমন্ত্রীদের গ্রেফতার করিয়ে সরকার নড়বড়ে করে দেওয়ার সেরা উপায়। নির্বাচনী প্রক্রিয়ায় হারাতে না পেরে অবাধে গ্রেফতার করে তাদের সরাও। কখনও শাসকদলের বর্তমান মুখ্যমন্ত্রীকে স্পর্শ করা হয় না।”
এই বিলটি নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি সরব হয়েছে তৃণমূলও।
