Broadcast India News.

Broadcast India News.

1st May, 2026

পুজোর আগে গ্যাসের গ্রাহকদের জন্য নতুন চমক

পুজোর আগে গ্যাসের গ্রাহকদের জন্য নতুন চমক

সামনে পুজো তারপরেই ২৬ এর বিধানসভা ভোট। এবার সমস্ত কথা মাথায় রেখেই গ্রাহকদের জন্য সুখবর দিলো LPG । আরও খানিকটা দাম কমলো গ্যাসের । তবে রান্নার গ্যাস দাম কমেনি কমেছে বাণিজ্যিক গ্যাসের দাম । দাম কমল ৩৪ টাকা ৫০ পয়সা। সূত্রের খবর ,আজ শুক্রবার সকাল থেকেই কার্যকর হয়েছে গ্যাসের এই নয়া দাম। রান্নার গ্যাসের দাম অবশ্য একই থাকছে ১৪,২ কেজি সিলিন্ডার দাম ৮৭৯ টাকা।

আজ শুক্রবার সকাল ৬টা থেকে কলকাতায় সিলিন্ডার প্রতি বাণিজ্য়িক গ্যাসের দামের কমে হল ১৭৩৪.৫০ টাকা। মার্চ মাসে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম ছিল ১৯১৩ টাকা।এপ্রিলে সেই বাণিজ্যিক গ্যাসের দাম কমে হয় ১৮৬৮.৫০ টাকা। মে ও জুলাই মাসেও খানিকটা দাম কমেছিল বাণিজ্য়িক গ্যাস সিলিন্ডারের। তারপরেই অগাস্ট মাস শুরু হওয়াতেই প্রথম দিনেই দাম কমলো গ্যাসের। তবে এই গ্যাসের দাম কমা নিয়ে সাধারণ মানুষরা যতটা না খুশি হয়েছেন তার থেকে বেশি খুশি হয়েছেন ব্যবসায়ীরা ।