নবান্ন অভিযানে পুলিশ কমিশনারকে ‘অশালীন’ মন্তব্য !লালবাজারের তরফ থেকে বিশেষ পদক্ষেপ শুভেন্দুর বিরুদ্ধে ।
- By Broadcast India
- 12th August, 2025 03:08 PM
গত শনিবার ৯ ই আগস্ট আরজি করের ধর্ষিতা চিকিৎসকের মৃত্যুর এক বছর পূর্ণ হওয়ায় কোন জাস্টিস এখনো পর্যন্ত না পাওয়ায় আবার নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন ওই মৃত চিকিৎসকের বাবা মা। তাদের সঙ্গ দিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ।
নবান্ন অভিযান চলাকালীন পার্ক স্ট্রিটে শুভেন্দু অধিকারীর সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হলে সেই সময় পুলিশ কমিশনার মনোজ ভর্মাকে উদ্দেশ্য করে ‘অশালীন’ মন্তব্য, করেন শুভেন্দু অধিকারী ।আর তার জেরেই এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে লালবাজার।

সূত্রের খবর,মনোজ ভর্মার বিরুদ্ধে এই বেলাগাম আক্রমণের ফলে এবার আইনি পদক্ষেপের পথে হাঁটতে চলেছে লালবাজার।
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কী আইনি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে ইতিমধ্যে আইনজীবী ও আইন বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করতে শুরু করে দিয়েছেন লালবাজারের উচ্চ পদস্থ কর্তারা।
