Broadcast India News.

Broadcast India News.

2nd July, 2026

মুখ্যমন্ত্রীর উপর হামলার পাশাপাশি একই দিনে ৫০ স্কুলে বম্ব মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিল্লিতে

মুখ্যমন্ত্রীর উপর হামলার  পাশাপাশি একই দিনে ৫০ স্কুলে বম্ব মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিল্লিতে

গতকাল বুধবার নিজের বাসভবনে সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার সময় হঠাৎই সেখানে থাকা এক ব্যক্তি দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার উপর হামলা চালায়। সেই ঘটনায় চাঞ্চল্য ছড়ালে তার রেশ কাটতে না কাটতেই একই দিনে সামনে আসে আরও একটি ভয়ঙ্কর ঘটনা ।বোমা হুমকি এলো দিল্লির স্কুল গুলিতে। প্রায় ৫০টিরও বেশি স্কুলে একসঙ্গে বোমা হামলার হুমকির ই-মেলে আতঙ্ক ছড়াল রাজধানীজুড়ে।

সূত্রের খবর রাহুল মডেল স্কুল, দ্বারকার ম্যাক্সফোর্ট স্কুল, মালব্য নগরের এসকেভি, প্রসাদ নগরের অন্ধ্র স্কুল ছাড়াও আরও বহু স্কুলে হুমকি ইমেল এসেছে।

এই নিয়ে চলতি সপ্তাহে দ্বিতীয়বার দিল্লির স্কুলগুলিতে বোমা হামলার হুমকি দেওয়া হল। এই ই-মেল পাওয়ার পরেই স্কুলে স্কুলে পৌঁছে যায় বোম্ব স্কোয়াড ও নিরাপত্তারক্ষীরা ।

হুমকি ই-মেলকে ঘিরে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের মধ্যে চূড়ান্ত আতঙ্ক তৈরি হয়েছে।

সূত্রের খবর পুলিশের তরফ থেকে জানা গেছে কে বা কারা এই ইমেল করল, তা এখনও জানা যায়নি। পুলিশের তরফ থেকে সমস্ত বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।