Broadcast India News.

Broadcast India News.

9th March, 2026

ফের বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পাশে দাঁড়ালেন শমীক ভট্টাচার্য।

ফের বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পাশে দাঁড়ালেন শমীক ভট্টাচার্য।

গতকালই কলকাতা এসে ইস্ট ওয়েস্ট মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি দমদমে একটি জনসভা ও করেন তিনি। সেই সভাতে বিজেপির অন্যান্য নেতারা উপস্থিত থাকলেও ছিলেন না বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।শোনা যায় সভাতে আসার জন্য তাকে আমন্ত্রণ পত্র পাঠানো হয়নি। যার পরে শুরু হয় নানা রকম আলোচনা ।

গতকাল পার্টির কাজে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দেওয়ার সময় দিলীপ ঘোষ বলেন, "আমি যাচ্ছি বেঙ্গালুরু। শ্রী শ্রী রবিশঙ্করজির সঙ্গে দেখা করতে। আর এখানে আমার কোনও কাজ নেই আজ। দিলীপ ঘোষ কোনও দিন অভিমান করেনি। ছোটবেলা থেকে আজ পর্যন্ত কাজ করেছে। লোকের অভিমান ভাঙিয়েছে। বহু কার্যকর্তা আমার মতো আছেন পার্টিতে...হাজার হাজার লক্ষ লক্ষ। পার্টি তাঁদের নিয়ে ভাবে। তাঁদের যোগ্য কাজ দেয়। সময়ে পার্টির প্রয়োজনে পার্টি কাজে লাগাবে। পার্টির কোনও প্রোগ্রাম নেই। প্রধানমন্ত্রী আসছেন, গিয়ে ভাষণ শোনা। সে তো আমি মোবাইলেও শুনতে পারি। ভাষণ শোনার জন্য যাওয়ার দরকার নেই। পার্টি যখন অন্য কাজ দেবে, সেই কাজে লেগে যাব।"

এই প্রসঙ্গে ও আরো একবার দিলীপ ঘোষের পাশে দাঁড়ালেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেন, "দিলীপদা আমাদের শ্রদ্ধেয় নেতা। রাজ্য বিজেপির ইতিহাসে তিনি পরিসংখ্যানের বিচারে সফলতম রাজ্য সভাপতি। অচিরেই দিলীপ ঘোষকে স্বমহিমায়...দিলীপ ঘোষের মতো করে আবার পাহাড় থেকে সাগরে দেখতে পাবেন। দিলীপ ঘোষের বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্ব দেখছেন। কেন্দ্রীয় নেতৃত্ব ও দিলীপ ঘোষের মধ্যে কথাবার্তা চলছে।"

সম্প্রতি বিজেপির আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে দিলীপ ঘোষ ডাক পাননি। যেমন , দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভাতেও তাঁর অনুপস্থিতি, তেমনি ৩ জুলাই দলের নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের অনুষ্ঠানেও দেখা যায়নি দিলীপ ঘোষকে। জানিয়ে শুরু হয়েছিল নানান জল্পনা তারপরেই দলীয় অফিসে গিয়ে শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছিলেন দিলীপ ঘোষ। যদিও শমীক জানিয়েছেন, শীঘ্রই স্বমহিমায় দেখা যাবে দিলীপ ঘোষকে।