“জেলে বসে সরকার চালানো যাবে না” সাফ জানালেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি।
- By Broadcast India
- 22nd August, 2025 12:26 PM
২৬ এর বিধানসভা ভোটের আগে গত বুধবার সংসদে সংবিধান সংশোধনী বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই নতুন বিলে স্পষ্ট ভাবে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী বা অন্য কোন মন্ত্রী কোন কারণে গ্রেপ্তার হলে ৩০ দিন সে যদি জেলে থাকে ৩১ দিনের মাথায় তাকে সেই পথ থেকে পদত্যাগ করতে হবে । এই বিল পাস হওয়ার পরেই রাজ্য রাজনীতিতে শুরু হয় নানা রকম তর্ক বিতর্ক। এবার বাংলায় আসার আগে মোদী বিহারের সাফ জানিয়ে দিলেন ‘জেল থেকে সরকার চালানো চলবে না।’
তাঁর কথায়, “একজন ছোট সরকারি কর্মচারীকেও যদি ৫০ ঘণ্টা পুলিশি হেফাজতে রেখে দেওয়া হয়, তা হলে তাকে তার পদ থেকে নিলম্বিত বা সাসপেন্ড করে দেওয়া হয়। কিন্তু একজন মুখ্যমন্ত্রী, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী জেলে বসে সরকার চালাতে পারেন। এটা কীভাবে সম্ভব?”
বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে নিশানা করে মোদী বলেন, “আমরা আগেও দেখেছি, কীভাবে জেল থেকে বসে সরকার চালানো হয়, একের পর এক ফাইলে সাক্ষর করা হয়। নেতারাই যদি এরকম হন, তা হলে দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালানো অসম্ভব। সংবিধান অনুযায়ী প্রতিটি জনপ্রতিনিধিকে নৈতিক হওয়া প্রয়োজন। সেই কারণেই আমাদের সরকার এমন একটি আইন আনতে চলেছে, যার নজরদারিতে খোদ প্রধানমন্ত্রীও থাকবেন।”
উল্লেখ্য, বুধবার সংসদে ১৩০ তম সংবিধান সংশোধনী বিল পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যাতে বলা হয়, কোনও গুরুত্বর অপরাধে যদি কোনও মন্ত্রী, মুখ্যমন্ত্রী কিংবা দেশের প্রধানমন্ত্রীকে ৩০ দিন জেল হেফাজতে থাকতে হয় তাহলে ৩১ দিনের মাথায় ওই মন্ত্রী, মুখ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীকে তাঁর পদ থেকে সরে যেতে হবে।
