Broadcast India News.

Broadcast India News.

15th October, 2026

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে দারুণ সাড়া।

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে দারুণ সাড়া।

পুজোর আগেই নয়া প্রকল্পের ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। নাম, 'আমাদের পাড়া, আমাদের সমাধান'। এই প্রকল্পে এখনো পর্যন্ত দারুণ সাড়া পড়েছে । ক্যাম্পে এসেছেন প্রায় ৩০ লক্ষ মানুষ', এক্স হ্যান্ডেল এমনই পোস্ট করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

২ অগাস্ট থেকে প্রকল্পের কাজও শুরু হয়ে গিয়েছে।প্রকল্পের জন্য ৮ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে সাফল্যের কথা উল্লেখ করে লিখেছেন ,, "৩০ লক্ষ মানুষ ইতিমধ্যেই ক্যাম্পে এসেছেন। আমি গর্বিত, বাংলার মানুষ আমাদের এই প্রকল্পেও এরকম আন্তরিকভাবে সাড়া দিয়েছেন। আমাদের যে সকল সরকারি কর্মী ও আধিকারিক দিনরাত পরিশ্রম করে এই প্রকল্পকে এভাবে সাফল্যমন্ডিত করে চলেছেন তাঁদেরও আমার অভিনন্দন জানাই"।

এর আগে, নবান্নে 'আমাদের পাড়া, আমাদের সমাধান' প্রকল্প নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক, পুলিশ সুপার এবং বিভিন্ন কমিশনারেটের পুলিশ কমিশনারা। সেই বৈঠকে তাদের উদ্দেশ্য মুখ্যমন্ত্রী বলেছিলেন , "দায়িত্ব নিয়ে বসে থাকলাম, কাজ করলাম না সেটা করলে হবে না। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প ভালো করে করতে হবে। যার যা সমস্যা তার সমাধান করতে হবে। সকলকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে"।