পরমাণু হামলার হুমকি দেওয়ায় পাক সেনা প্রধান আসিম মুনীরকে কটাক্ষ করলেন ওয়েসি
- By Broadcast India
- 13th August, 2025 03:53 PM
পেহেলগাও হামলার পর ভারতের তরফ থেকে অপারেশন সিঁদুর ও সিন্ধু জলচুক্তি রদ করায় বিপদে পড়েছে পাকিস্তান। কিন্তু তারই মধ্যে ভারতকে হুমকি দিতে ছাড়ছে না পাকিস্তান ।
মার্কিন যুক্তরাষ্ট্রে দাঁড়িয়ে দুদিন আগেই ভারতে পরমাণু হামলার হুমকি দিয়েছেন পাক সেনা প্রধান আসিম মুনীর।মুনীর বলেছেন, "আমরা পরমাণু শক্তিধর দেশ। আমরা যদি ডুবি তাহলে অর্ধেক পৃথিবীকে নিয়ে আমরা ডুবব"।
পাক সেনা প্রধান আসিম মুনীর করা মন্তব্য নিয়ে পাল্টা সরব হলেন অল ইন্ডিয়া মজলিস এ ইত্তেহাদুল মুসলিমিন(মিম) প্রধান আসাদউদ্দিন ওয়েসি।
ওয়েসি বলেন,পাকিস্তানের সেনা প্রধান যে ভাবে হুমকি দিচ্ছেন তা অত্যন্ত নিন্দাজনক। মুনীর রাস্তার লোফারদের মতো কথা বলছেন। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পকিস্তানের উপরে নজর রাখা উচিত। প্রতিবেশী এই দেশের বিরুদ্ধে যতদিন না সম্পূর্ণ ভাবে তৈরি হওয়া যায় ততদিন দেশের প্রতিরক্ষা বরাদ্দ বাড়ানো উচিত।যাতে সব রকম পরিস্থিতির মোকাবেলা ভারত করতে পারে।
