Broadcast India News.

Broadcast India News.

1st September, 2026

ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে বিশাল ক্ষতির মুখে পাকিস্তান।

ভারতের জন্য আকাশসীমা বন্ধ করে বিশাল ক্ষতির মুখে পাকিস্তান।

পহলেগাঁওয়ে জঙ্গি হামলার ফলে মৃত্যু হয়েছিল ২৬ জন নিরীহ পর্যটকের। তার জেরে পাকিস্তানকে শিক্ষা দিতে ভারতের তরফ থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছিল সিন্ধু জল বন্ধ করে দেওয়ার । ভারতের তরফ থেকে সিন্ধু নদীর জল বন্ধ করে দেওয়ার পরই পাক আকাশসীমা ভারতীয় বিমানের জন্য বন্ধ করে দেয় পাকিস্তান সরকার। গত ২৪ এপ্রিল ওই ঘোষণা করে পাকিস্তান। এর পর থেকেই ভারতীয় বিমান ঘুরপথে উপসাগরিয়-সহ অন্যান্য দেশে যাতায়াত করতে বাধ্য হয়। কিন্তু ভারতকে জব্দ করতে গিয়ে এবার পাকিস্তান নিজেই বড়সড়ো বিপদের মুখে পড়ল । পাক অর্থনীতিতে দেখা দিল বিরাট ধাক্কা ।এর ফলে পাকিস্তান এয়ারপোর্ট অথরিটির লোকসান হয়েছে ১২৪০ কোটি টাকা। ওই ক্ষতি হয়েছে মাত্র ২ মাসেই। এমনটাই জানা গেছে সূত্রের তরফ থেকে পাওয়া খবরে।

উল্লেখ্য পাকিস্তান তাদের আকাশসীমা ভারতের জন্য বন্ধ করলেও তার ফলে ভারতের কোনও ক্ষতি হয়নি।  এমনকি জুলাই মাসে ভারতের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল পকিস্তানি বিমানের জন্য ভারত তাদের আকাশসীমা ২৩ অগাস্ট পর্যন্ত বন্ধ রাখবে ।

এখন দেখার পাকিস্তান নিজেদের আকাশসীমা বন্ধ রাখার ফলে অর্থনৈতিক দিক দিয়ে অনেকটাই ধাক্কা খাওয়ার পরেও ভারতের জন্য আকাশসীমা খুলে দেবে না কি অন্য কোন সিদ্ধান্ত নেবে