Broadcast India News.

Broadcast India News.

3rd July, 2026

ভারতকে শিক্ষা দিতে ভারতীয় কূটনীতিকদের জীবন অতিষ্ঠ করে তুলেছে পাকিস্তান।

ভারতকে শিক্ষা দিতে ভারতীয় কূটনীতিকদের জীবন অতিষ্ঠ করে তুলেছে পাকিস্তান।

পেহেলগাও হামলায় ২৬ জন নিরীহ পর্যটককে জঙ্গিরা যেভাবে হত্যা করেছে। তার প্রতিবাদে অপারেশন সিঁদুর চালিয়ে পাকিস্তানের অনেক জঙ্গি ঘাঁটি ধ্বংস করার পাশাপাশি সিন্ধু নদীর জলও পাকিস্তানকে দেওয়া বন্ধ করে দিয়েছে ভারত। এবার ভারতকে শিক্ষা দিতে পাকিস্তানের তরফ থেকে নেয়া হয়েছে নতুন কৌশল।

পাকিস্তানের তরফ থেকে ইসলামাবাদে বসবাসকারী ভারতীয় হাইকমিশনের কূটনীতিকদের জন্য গ্যাস, বিদ্যুৎ, সংবাদপত্র এবং জল-এর মতো মৌলিক পরিষেবা সরবরাহ বন্ধ করে দিয়েছে। একই সঙ্গে ভারতীয় কূটনীতিকদের ওপর নজরদারি অনেক বাড়ানো হয়েছে।

সূত্রেরখবর, ভারতীয় হাইকমিশন এবং কূটনীতিকদের বাসভবনে সংবাদপত্র পৌঁছানো বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি গ্যাস ও জল সহ মৌলিক পরিষেবাও বন্ধ করে দেওয়া হয়েছে ।

কিন্তু ভারত তো ছাড়ার পাত্র নয় পাকিস্তানের এই ষড়যন্ত্রের পাল্টা হিসেবে দিল্লিতে অবস্থানরত পাকিস্তানি কূটনীতিকদের জন্যও সংবাদপত্র সরবরাহ বন্ধ করেছে ভারত।

তবে এই ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক কূটনৈতিক নিয়ম-নীতির পরিপন্থী হওয়ার পাশাপাশি ভারত এই বিষয়ে আন্তর্জাতিক মঞ্চে প্রতিবাদ জানানোর পাশাপাশি কড়া নিন্দা করেছে পাকিস্তানের । তেমনি ভারতের তরফ থেকে ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পাকিস্তানকে অবিলম্বে সমস্ত নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে বলা হয়েছে ।