Broadcast India News.

Broadcast India News.

1st July, 2026

আনন্দপুরে আতঙ্ক,৩ -৩টি অস্বাভাবিক মৃত্যু

আনন্দপুরে আতঙ্ক,৩ -৩টি অস্বাভাবিক মৃত্যু

কলকাতার বুকে ঘটে গেল ভয়াবহ ঘটনা ।২৪ ঘণ্টার মধ্যে ঘটে গেল তিন তিনটি অস্বাভাবিক মৃত্যু। ঘটনাস্থল আনন্দপুর থানা এলাকা ।

সূত্রের খবর প্রথম ঘটনাটি ঘটে সোমবার আনন্দপুর মৎস্য কন্যা ভবনের সামনের গাছে গলায় গামছা দিয়ে এক ভবঘুরে পচা গলা দেহ উদ্ধার করে পুলিশ।

দ্বিতীয় ঘটনাটি আনন্দপুর থানা এলাকায় নোনাডাঙ্গা সেকেন্ড লেনে বাড়ির ভিতর থেকে এক মধ্যবয়সী মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ ।

তৃতীয় ঘটনাটি ঘটে সোমবার দুপুরে আনন্দপুর এলাকার একটি বাইপাস লাগোয়া পানশালায়া। এক যুবতী বার ড্যান্সার এর দেহ উদ্ধার।প্রাথমিক অনুমান অতিরিক্ত মদ্যপানের জেরে মৃত্যু হয়েছে যুবতী।

তিনটি মৃতদেহই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আনন্দপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।