Broadcast India News.

Broadcast India News.

16th December, 2025

মালেগাঁও বিস্ফোরণে বেকসুর খালাস প্রজ্ঞা ঠাকুর সহ বাকি অভিযুক্তরা।

মালেগাঁও বিস্ফোরণে বেকসুর খালাস প্রজ্ঞা ঠাকুর সহ বাকি অভিযুক্তরা।

২০০৮ সালে ঘটেছিল মালেগাঁও বিস্ফোরণ কান্ড ।তারপর কেটে গেছে ১৭ টা বছর ।ঘটনায় মূল ষড়যন্ত্রী হিসেবে গ্রেফতার হয়েছিলেন সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর।তথ্যপ্রমাণের অভাবে মালেগাঁও বিস্ফোরণের ৭ অভিযুক্তকেই বেকসুর খালাসের নির্দেশ দিল এনআইএ আদালত। বেকসুর খালাস বিজেপির প্রাক্তন সাংসদ প্রজ্ঞা ঠাকুর সহ ৭ অভিযুক্ত-ই।

সূত্রের খবর ,আদালত জানিয়েছে, যথেষ্ট পরিমাণে সঠিক প্রমাণ না থাকার জন্য এবং তদন্তকারী সংস্থার পদ্ধতিগত ত্রুটি থাকার জন্য অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করার মতো উপযুক্ত প্রমাণ পাওয়ার যায়নি । তাই অভিযুক্তদের বেকসুর খালাস করা হয়েছে ।

উল্লেখ্য , ২০০৮ সালের ২৯শে সেপ্টেম্বর মহারাষ্ট্রের মালেগাঁওয়ের বিস্ফোরণে ছয়জন মানুষ নিহত হয়েছিলেন পাশাপাশি আহত হয়েছিলেন শতাধিক মানুষ ।১৭ বছরেরও বেশি সময় ধরে চলতে থাকা ওই বিচার প্রক্রিয়ায় মোটরসাইকেলে বোমা ছিল কি না, তা প্রমাণ করতে পারেনি তদন্তকারীরা। ঘটনাস্থল থেকে আঙুলের ছাপ পাওয়া যায়নি। পাওয়া যায়নি বাইকের চেসিস নম্বরও। আদালত স্পষ্ট করে জানিয়েছে কেবল সন্দেহের ভিত্তিতে কাউকে শাস্তি দেওয়া যায় না। তাই রেহাই দেওয়া হল সবাইকে।