Broadcast India News.

Broadcast India News.

11th June, 2026

প্রয়াত তরুণ ক্রিকেটার

প্রয়াত তরুণ ক্রিকেটার

২০২৫ সাল পড়তেই দেখা গেছে খেলতে খেলতে অথবা জিম করার সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একের পর এক তরুণ ক্রিকেটারের ।

এবার মৃত্যু হল জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার আরও এক তরুণ ক্রিকেটার ফারিদ হুসেন। তবে জিম করতে করতে বা হৃদরোগে আক্রান্ত হয়ে ওই তরুন ক্রিকেটারের মৃত্যু হয়নি। পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ক্রিকেটার ফারিদ হুসেনর ।

সূত্রের খবর, CCTV ফুটেজে দেখা গেছে ফারিদ একটি মোটরবাইক চালিয়ে যাচ্ছিল । সেই সময়ে রাস্তার বাঁ পাশে দাঁড়িয়ে ছিল একটি গাড়ি । ফারিদ সেই গাড়িটিকে অতিক্রম করে যাওয়ার সময়েই আচমকা গাড়িটির দরজা খুলে গেলে ফারিদের বাইকের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়েন ফারিদ। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে এসে স্থানীয় বাসিন্দারা তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায় ।

গত ২০ আগস্ট সেই দুর্ঘটনাটি ঘটেছিল। তার পর থেকে তাঁর চিকিৎসা চলছিল।চিকিৎসকরা শত চেষ্টা করেও বাঁচাতে পারেনি ক্রিকেটার ফারিদ হুসেনকে । শনিবার চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়।

এরপরেই ফারিদের মৃত্যু নিয়ে উঠতে শুরু করেছেন নানান প্রশ্ন। এটি দুর্ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে ।এই সমস্ত প্রশ্ন এখন ঘোরাফেরা করছে সবার মধ্যে ।পুলিশ সমস্ত বিষয়টি তদন্ত করে দেখছে ।