Broadcast India News.

Broadcast India News.

10th April, 2026

পুজোয় ক্লাবগুলোর জন্য বিরাট ঘোষণা মমতার

পুজোয় ক্লাবগুলোর জন্য বিরাট ঘোষণা মমতার

বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এই দুর্গাপুজোতে প্রতিটি ক্লাবগুলোকে নিজেদের মতন সুন্দর করে সাজসজ্জার জন্য অনুদান দেওয়া হয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে। এবার পুজোয় ক্লাব গুলির জন্য বিরাট ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোয় ক্লাবগুলির অনুদান ৮৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ ১০ হাজার টাকা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।পাশাপাশি বিদ্যুতে ৮০% ছাড় ও সমস্ত ফি মকুব করার কথাও জানিয়েছেন মমতা বন্দ্যোাপাধ্যায়।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন,” এবছর পুজো কার্নিভাল হবে ৫ অক্টোবর। বিসর্জনের দিন হবে ২,৩,৪ অক্টোবর। তিনি বললেন,  আমাদের প্রাণের উত্‍সব । ইউনেস্কো যখন কালচার হেরিটেজ হিসেবে মর্যাদা দিয়েছে, সেটাকে ধরে রাখার দায়িত্ব আমাদের সকলের"।

দুর্গাপূজো নিয়ে বিরোধীদের কটাক্ষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ''কেউ কেউ আদালত চলে যায়। আবার কেউ কেউ বলে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পুজো করতে দেয় না। এখানে ঘরে ঘরে সরস্বতী , লক্ষ্মী পুজো হয়। আমি কেন সাহায্য করি তার জন্য আদালতে চলে যায়। আরে এর সাথে যুক্ত আছে অনেক মানুষের জীবন-জীবিকা ও অর্থনীতি।”

উল্লেখ্য ,গতবছর ক্লাব ও পুলিসকে নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, "ক্লাবগুলোকে ২৫ হাজার দিয়ে শুরু করেছিলাম। এবার ২০২৪ সালে ক্লাবগুলোকে ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৮৫ হাজার টাকা অনুদান দেব। এবং আগামী বছর মানে ২০২৫-এ এই অনুদাখ ১ লাখ টাকা করে দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। "

সেই প্রতিশ্রুতি অনুযায়ী এই বছর দুর্গাপূজায় প্রতিটি ক্লাবকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।