Broadcast India News.

Broadcast India News.

21st May, 2026

‘কান টেনেছেন ঠিক আছে, মাথাকেও টানতে হবে!…’ অভিযোগ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর।

‘কান টেনেছেন ঠিক আছে, মাথাকেও টানতে হবে!…’ অভিযোগ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর।

নিয়োগ দুর্নীতির মামলায় গতকাল , সোমবার সকালে মুর্শিদাবাদ জেলার বড়ঞাঁর তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দেয় ইডি-র আধিকারিকরা ।সেই সময় তৃণমূল বিধায়ক পালানোর চেষ্টা করলে ধরে ফেলেন ইডির সাথে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী।

এই ঘটনার পরে শুভেন্দু অধিকারী বলেন,‘‘জীবনকৃষ্ণ সাহা ছিল পার্থ চ্যাটার্জি..কালীঘাটের কাকু, মানিক ভট্টাচার্যের অন্যতম বড় এজেন্ট। বীরভূম আর মুর্শিদাবাদের তালিকা ধরে টাকা তোলা, টাকা পৌঁছে দেওয়া এবং টাকার একটা অংশ রাখা, এই কাজ জীবনকৃষ্ণ সাহা করতেন।’’

শুভেন্দুর আরও অভিযোগ, ‘‘আমি অনেকবার বলেছি যে জীবনকৃষ্ণ সাহার কাছে থেমে থাকলে হবে না। জীবনকৃষ্ণ সাহা কাঁদি, নবগ্রাম, খড়গ্রাম প্রভৃতি এলাকার এমএলএ-দের দিয়ে তালিকা তৈরি করা, টাকা তোলা এবং লোকেদেরকে টাকার বিনিময়ের চাকরি পাইয়ে দেওয়ার কাজ করেছেন। অতএব কান টেনেছেন ঠিক আছে, মাথাকেও টানতে হবে।’’

তিনি আরও বলেন, ‘‘এর আগে পাঁচিলে ঝোলা, পুকুরে মোবাইল ফেলা, পাম্প মেশিন বসিয়ে জল তোলা। আজকেও কীভাবে পালাচ্ছিল। সবাই দেখেছে। শাসকদল যখন বলছে রাজনীতি করছে, তখন শাসকদলের একটাও বলা উচিত ছিল যে কেন জীবনকৃষ্ণ সাহা ছুটে পালাতে গেলেন? তিনি যদি নিরাপরাধ হয়ে থাকেন, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে থাকেন,তাহলে ফেস করা উচিত। কেন তিনি মোবাইল পুকুরে ফেললেন? প্রথমে তো অস্বীকার করছিলেন। তিনি যে অপরাধী সেটা আজ সবার সামনে প্রমাণ করে দিয়েছেন । শুধু ইডির কাছে নয়, ওটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে।’’

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইডির উদ্দেশ্যে বলেছেন, ‘‘কান টেনেছেন ঠিক আছে, মাথাকেও টানতে হবে।’’

প্রথমে সিবিআই-এর হাতে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন জীবনকৃষ্ণ। এবার ফের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে মুর্শিদাবাদের বড়ঞাঁর তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার রঘুনাথগঞ্জের বাড়িতে হানা দেয় ইডি ।ইডি হানা দিতেই পালানোর চেষ্টা করলেও তাঁকে গ্রেফতার করা হয় ।