Broadcast India News.

Broadcast India News.

11th June, 2026

নিয়োগ দুর্নীতির টাকায় সম্পত্তির পরিমাণ বেড়েছে জীবনকৃষ্ণ সাহার আত্মীয়দের!

নিয়োগ দুর্নীতির টাকায় সম্পত্তির পরিমাণ বেড়েছে জীবনকৃষ্ণ সাহার আত্মীয়দের!

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গতকাল সোমবারই ইডির হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা । সূত্রে খবর, নিয়োগ দুর্নীতির টাকায় শুধু নিজের নয় ঘনিষ্ঠদেরও সম্পত্তির পরিমাণ অনেক গুণ বেড়েছে । আত্মীয়দের নামে নগদ টাকা দিয়ে একাধিক জমি কিনেছেন জীবন কৃষ্ণ সাহা । মায়া রানি, নিতাই সাহা, রাজেশ ঘোষ, গৌর সাহা - একাধিক আত্মীয় নামে প্রচুর জমি কেনা হয়েছে বলে জানতে পেরেছে ইডি।

জীবন কৃষ্ণ সাহার নিকট আত্মীয়দের সম্পত্তি গত ৫ বছরে কত বেড়েছে সেই দিকে নজর রাখতে ইতিমধ্যেই জীবন কৃষ্ণ সাহার স্ত্রী ও পিসিকে সম্পত্তির সমস্ত ডকুমেন্টসহ তথ্য তলব করছে ইডি।

প্রসঙ্গত, গতকাল সোমবার সকালে মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দেয় ইডি। ইডি আসতেই জীবনকৃষ্ণ সাহা পালানোর চেষ্টা করার পাশাপাশি তার ফোন ফেলে দেন ঝোপে। কিন্তু তৃণমূল বিধায়কের সেই চেষ্টা ব্যর্থ হয় । জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করার পাশাপাশি তার দুটি ফোন উদ্ধার করে ইডি আধিকারিকরা । এর আগেও নিয়োগ দুর্নীতি মামলায় ২০২৩-এর ১৭ এপ্রিল সিবিআই গ্রেফতার করেছিল তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে। সেই সময়ও জীবনকৃষ্ণ সাহা তার ফোন দুটি পুকুরে ফেলে দিয়েছিলেন।যা পরে পুকুর থেকে উদ্ধার করেছিল সিবিআই। সেই সময় ২০২৪-র ২৪ মে জামিনে মুক্তি পান জীবন কৃষ্ণ সাহা।