Broadcast India News.

Broadcast India News.

17th March, 2026

বৃষ্টি হাত থেকে মুক্তি পেলেও চূড়ান্ত তাপে নাজেহাল হবে বাংলা…

বৃষ্টি হাত থেকে মুক্তি পেলেও চূড়ান্ত তাপে নাজেহাল হবে বাংলা…

টানা বৃষ্টির ফলে নাজেহাল হয়ে উঠেছিল মানুষ ।পথে ঘাটে বেরোলেই অস্বস্তিতে পড়তে হচ্ছিল তাদের । এবার বৃষ্টির থেকে মুক্তি পেল কলকাতা । কাল সারাদিন বৃষ্টি হয়নি। আজ দিনভর আংশিক বা সম্পূর্ণ মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ভুগতে হবে চূড়ান্ত গরমে । অস্বস্তি বাড়বে দুপুরের দিকে।

আগামী সোমবার ২১ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দু এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও বাড়বে তাপমাত্রা এবং জলীয় বাষ্পের ফলে অস্বস্তি। সূত্রের খবর,উত্তরবঙ্গে গতকাল এবং আজ ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামীকাল শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে ফের ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার প্রভৃতি জেলাগুলিতে । মঙ্গলবার থেকে আবার উত্তরবঙ্গে বৃষ্টি কমবে বলে জানা গেছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে।

আবহাওয়া দপ্তরের তরফ থেকে ভারী বৃষ্টির সতর্কতা দেয়া হয়েছে,কর্ণাটক, কেরল , রাজস্থান, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, জম্মু-কাশ্মীর, লাদাখ, আন্দামান নিকোবর, দ্বীপপুঞ্জ ছত্তিশগড়, হিমাচল, কর্নাটক, কোঙ্কন, গোয়া, নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা, ওড়িশা, পঞ্জাব, সিকিম, অসম, তামিলনাডু, পন্ডিচেরি প্রভৃতি জায়গায়।