সইফের পর এবার ভয়ংকর অভিজ্ঞতার মুখে কৃতি স্যানন, কে এল রাহুল
- By Broadcast India
- 17th July, 2025 03:01 PM
কিছুদিন আগেই ভয়ংকর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন বলিউড অভিনেতা সইফ আলি খান। তার বাড়িতে ঢুকে আসে এক দুষ্কৃতী । সেই দুষ্কৃতির ছুর আঘাতে গুরুতর আহত হয়েছিলেন সাইফ আলী খান । হইচই পড়ে গেছিল বলিউডে। কী করে এত করা নিরাপত্তা এড়িয়ে তারকাদের অন্দরমহলে ঢুকছে অজ্ঞাতপরিচয় এর ব্যক্তিরা। এবার সাইফ আলি খানের পর একই ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হলেন আরো দুই তারকা । সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের অভিজাত পালি হিল এলাকায় অবস্থিত সান্ধু প্যালেস বিল্ডিংয়ে ।

সেখানে থাকেন কৃতি স্যানন ,কে এল রাহুল , জাভেদ জাফরি সহ আরও অনেকেই । জানা গেছে গভীর রাতে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ওই বহুতলে প্রবেশ করে । ওই ব্যক্তি প্রথমে লিফটে ঢুকে কয়েকটি বড় পাথর ভেতরে রেখে তারপর সিসিটিভি ক্যামেরার দিকে অশালীন অঙ্গভঙ্গি করতে শুরু করে। সমস্ত ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে । সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়া হলে পুলিশ এসে সেই ব্যক্তিকে আটক করে। চলছে তদন্ত ।এই ঘটনার পরে থেকেই চাঞ্চল্য ছড়িয়ে পরে ওই বহুতলে। প্রশ্ন ওঠে তারকাদের সুরক্ষা নিয়ে। উল্লেখ্য , এই ঘটনার পরেই তারকাদের বাড়িতে এভাবে অজ্ঞাত মানুষদের ঢুকে পড়া নিয়ে চিন্তার ভাঁজ ফেলছে সাধারণ মানুষের মনে ।
