Broadcast India News.

Broadcast India News.

12th June, 2026

চালু হলো শিয়ালদহ-রানাঘাট AC লোকাল!

চালু হলো শিয়ালদহ-রানাঘাট AC লোকাল!

অবশেষে যাত্রীদের দীর্ঘ অপেক্ষার অবসান হল ।চালু হলো শিয়ালদহ-রানাঘাট AC লোকাল ট্রেন । দুই কেন্দ্রীয় মন্ত্রী হাত ধরে বাংলার মুখে চলতে শুরু করল প্রথম এসি লোকাল। পূর্ব ভারতের প্রথম এসি লোকাল ট্রেন হল এই শিয়ালদহ-রানাঘাট লোকাল । এই এসি লোকাল ট্রেনের উদ্বোধনী দিন ভিড় ছিল চোখে পড়ার মতো। গোটা ট্রেনটিকেই সুন্দর করে সাজানো হয়েছিল ফুল দিয়ে।

তবে শুধু শিয়ালদহ-রানাঘাট নয়, শোনা যাচ্ছে শীঘ্রই শিয়ালদহ-বনগাঁ রুটের যাত্রীরা পেতে পারে এসি লোকাল। তবে এই নিয়ে এখনো পর্যন্ত রেলের তরফ থেকে পাকাপাকি হবে কিছু জানানো হয়নি।

সূত্রের খবর, শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল ট্রেনটিতে রয়েছে ১১২৬টি আসন। নারীদের নিরাপত্তার কথা ভেবে রাখা হয়েছে একাধিক আধুনিক যন্ত্রপাতি। জরুরি অবস্থায় দ্রুত ট্রেন থামিয়ে যাতে আরপিএফের সঙ্গে কথা বলা যায় তার জন্য করা হয়েছে বিশেষ ব্যবস্থা ।

এই এসি লোকাল ট্রেনটির ইঞ্জিনের একদম সামনে ও পিছনে দু’টি বগি মহিলাদের জন্য। একইসঙ্গে একটি বগি থেকে আরেকটি বোগিতে অনায়াসে যাতায়াত করার জন্য ট্রেনের বগি গুলি মেট্রো ট্রেনের মতন জুড়ে রাখা হয়েছে ।

রবিবার দশই আগস্ট এসি ট্রেনটির উদ্বোধনের দিনে দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠানে ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার , বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য, বিজেপি কাউন্সিলর সজল ঘোষ, পূর্ব রেলের মিলন্দ দেওয়স্কার, শিয়ালদহের ডিআরএম রাজীব সাক্সেনা। সকলেই খুশি শিয়ালদহ-রানাঘাট AC লোকাল ট্রেন চালু হওয়ায় ।