Broadcast India News.

Broadcast India News.

19th February, 2026

পরিযায়ী শ্রমিকদের জন্য শুরু হল ‘শ্রমশ্রী’ প্রকল্পের কাজ! বাড়ি বাড়ি সরকারি আধিকারিকরা।

পরিযায়ী শ্রমিকদের জন্য শুরু হল ‘শ্রমশ্রী’ প্রকল্পের কাজ! বাড়ি বাড়ি সরকারি আধিকারিকরা।

ভিন রাজ্যে কাজ করতে গিয়ে নানা রকম হেনস্থার শিকার হচ্ছে বাংলা বলা পরিযায়ী শ্রমিকরা। তাদের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন নতুন একটি প্রকল্প 'শ্রমশ্রী' ।যেখানে বলা হয়েছে পরিযায়ী শ্রমিকরা যদি ফিরে আসে তাহলে তাদের প্রতি মাসে ৫০০০ টাকা করে দেয়া হবে ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি অনুযায়ী গতকাল বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে 'শ্রমশ্রী' প্রকল্পের কাজ।পুরো প্রক্রিয়াটা হবে অনলাইনে। একটি পোর্টালের মাধ্যমে ভিন রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের আনা হবে 'শ্রমশ্রী' প্রকল্পের আওতায়।

শ্রমমন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, পোর্টাল চালু হলে পরিযায়ী শ্রমিকদের যুক্ত করার কাজ শুরু হবে। জেলায় জেলায় ক্যাম্প করছেন শ্রম দফতরের আধিকারিকরা।এমনকি বৃহস্পতিবার থেকেই তাঁদের বাড়ি গিয়ে নাম নথিভুক্ত করা কাজ শুরু হয়ে গিয়েছে ।

'শ্রমশ্রী' প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,, "বাংলায় ফিরে আসার পর প্রথম ১ বছর প্রতি মাসে ৫ হাজার টাকা করে পুনর্বাসন ভাতা পাবেন পরিযায়ী শ্রমিকরা। স্বাস্থ্যসাথী কার্ড পাবেন। কারও পাকা বাড়ি না থাকলে আবাস যোজনায় অনুদান পাবেন। ছেলে-মেয়েদের পড়াশোনার জন্য সরকারি সহায়তা দেওয়া হবে। তা ছাড়া অন্যান্য সামাজিক নিরাপত্তা প্রকল্পেও অন্তর্ভুক্ত করা হবে তাঁদের"।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, "বিভিন্ন রাজ্যে য়েখানে ডাবল ইঞ্জিন সরকার আছে, সেখানে বাংলা ভাষা, বাঙালি পরিচয় দেখে পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হচ্ছে। বাংলায় কথা বললেই অপরাধী হিসেহে চিহ্নিত করা হচ্ছে। কোথাও বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কোথাও জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। থানায় নিয়ে গিয়ে হেনস্থা করা হচ্ছে। বাংলা ভাষায় কথা বলার জন্য এখনও পর্যন্ত হেনস্থার শিকার হয়েছে বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক ও তাঁদের পরিবার"।