সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে পৃথিবীতে ফিরে এলেন শুভাংশু শুক্লা
- By Broadcast India
- 16th July, 2025 04:15 PM
১৮ দিনের জার্নি শেষ করে দুপুর ৩টে বেজে ১ মিনিটে পৃথিবীতে ফিরে এলেন শুভাংশু শুক্লা। গরলেন নতুন ইতিহাস ।সোমবার বিকেল ৪.৪৫ এ যাত্রা শুরু করেন তাঁরা। ২২.৫ ঘণ্টার যাত্রার পরে পৃথিবীতে অবতরণ করলেন সুভাংশু শুক্লা ।
সূত্রের খবর , ১৮দিনের এই মহাকাশ যাত্রায় ৩২২ বার পৃথিবীকে প্রদক্ষিণ করেছেন শুভাংশু শুক্লারা , পাড়ি দিয়েছেন ১ কোটি ৩৯ লক্ষ ১০ হাজার ৪০০ কিলোমিটার। উল্লেখ্য ,১৯৮৪ সালে রাশিয়ার মহাকাশযানে চেপে মহাকাশে পাড়ি দেওয়া প্রথম ভারতীয় ছিলেন রাকেশ শর্মা। তারপর কেটে গেছে অনেকগুলো বছর। বদলে গেছে অনেক কিছু ।

এবার দ্বিতীয় ভারতীয় নভশ্চর হিসাবে মহকাশে পাড়ি দিয়ে দেশের প্রথম মহাকাশচারী হিসেবে মাইলস্টোন তৈরি করলেন শুভাংশু শুক্লারা। গত ২৫ জুন ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে আইএসএসের উদ্দেশে পাড়ি দিয়েছিল শুভাংশু ও তাঁর টিম । আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (ISS) থেকে সফলভাবে পৃথিবীতে ফিরলেন শুভাংশু শুক্লা ও তার পুরো টিম।তার এই সফলতায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি।
