Broadcast India News.

Broadcast India News.

11th June, 2026

পরিবারের অমতে ভিনধর্মে বিয়ে করে নিঃস্ব গায়িকা সুনিধি

পরিবারের অমতে ভিনধর্মে বিয়ে করে নিঃস্ব গায়িকা সুনিধি

তার গানের পাশাপাশি রুপেও পাগল অনেক পুরুষ। নিজের সৌন্দর্য খুব সুন্দর ভাবে বজায় রেখেছেন তিনি । বলিউডে এখনো টেক্কা দিয়ে চলেছেন সুন্দরী গায়িকা সুনিধি চৌহান। মাত্র ১৮ বছর বয়সে তিনি বাবা-মায়ের অমতে কোরিওগ্রাফার ববি খানকে বিয়ে করেন I কিন্তু এক বছরের মধ্যেই তাঁদের বিচ্ছেদ হয় এবং সুনিধি বাবা-মায়ের কাছে ফিরে আসেন ।

২০০২ সালে বিয়ে করে নেন তারা । শুরুতে তাদের দাম্পত্য জীবন ভালো চললেও খুব শীঘ্রই তাঁদের মধ্যে ধর্মীয় বিভেদের কারণে তাঁদের সম্পর্কে ফাটল দেখা দেয় । ববি খান সুনিধির সঙ্গে সম্পর্ক ভেঙে দেন।

সূত্রের খবর ২০০৩ সালে ববি খানের সঙ্গে বিচ্ছেদের পর সুনিধির কাছে না ছিল অর্থ, না বাড়ি । সেই সময়ে অনু মালিক তাঁর পাশে দাঁড়ান ।২০১২ সালে সুনিধির জীবনে আবারও আসে ভালোবাসা সংগীত পরিচালক হিতেশ সোনিককে বিয়ে করেন তিনি । তাদের একটি পুত্রসন্তান আছে।

২০২৪ সালে সুনিধি জানান তাঁর সব গানের জন্য পারিশ্রমিক তিনি পাননি। এই বিষয়ে সুনিধিকে প্রশ্ন করা হয় নির্মাতারা কি গায়কদের টাকা দেন না, সেই প্রশ্নের উত্তরে সুনিধি বলেন ,"সবাই দেয় না, এমন নয়। যখন আপনি একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছে যান, তখন তাঁদের দিতে হয়, কারণ তখন আপনি বলতে পারেন যে আমি তখনই গান গাইব যখন টাকা পাব। কিন্তু যখন আপনার মনে হয় যে আপনি শুধু গান গাইতে চান, টাকাটা তখন গৌণ। এটা আপনার নিজের সিদ্ধান্ত। তাই আপনি টাকা পাননি বলে কাউকে দোষ দিতে পারেন না।"

তিনি আরও জানান,, "আমি অনেক ছবির জন্য টাকা পাইনি। আজও, যখন আমি টাকা পাই না, তার মানে এই নয় যে তাঁরা আমাকে দেয় না। তাঁরা জিজ্ঞাসা করে এবং আমি না নেওয়ার সিদ্ধান্ত নিই। কারণ আমার মনে হয় একটা গানের জন্য টাকা নিতে আমার মন সায় দেয় না।"