Broadcast India News.

Broadcast India News.

3rd May, 2026

উত্তরপ্রদেশে চোর সন্দেহে সেনা জওয়ান ও তাঁর ভাইকে মারধর

বিধানসভা ভোটের আগে বিজেপি শাসিত রাজ্যগুলোতে শুরু হয়েছে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার। এবার সেই বিজেপি শাসিত রাজ্য উত্তর প্রদেশে চোর সন্দেহে এক সেনা জওয়ান ও তাঁর ভাইকে গ্রামবাসীরা মারধর করলেন । ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত্রে । গুরুতর আহত হয়ে বর্তমানে তাঁরা দু’জনেই হাসপাতালে চিকিৎসাধীন।

সূত্রের খবর,পুলিশ সূত্রে জানা গেছে , মণিপুরে কর্মরত সেনা জওয়ান মোহন ছুটিতে বাড়িতে এসে তাঁর কাকার ছেলে (ভাই )রোশনকে নিয়ে সাহারানপুরে তাঁদের এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। বলওয়া খেদি গ্রামের কাছে তাঁদের মোটরসাইকেলের পেট্রল ফুরিয়ে গেলে মোহন সাহায্য চেয়ে ওই এলাকার একটি বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়তেই সেই সময়ে গ্রামবাসীদের একটি দল মোহন ও রোশনকে চোর সন্দেহে লাঠি দিয়ে প্রচণ্ড মারধর করতে শুরু করেন। লাঠির আঘাতে মোহন ও তার ভাই গুরুতর আহত হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছে অফিসার দেবব্রত বাজপেয়ী বলেছেন, "আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি গ্রামবাসীরা দু’জনকেই বেধড়ক মারধর করছেন। আমরা অনেক কষ্টে তাঁদের সেখান থেকে উদ্ধার করে জেলা হাসপাতালে পাঠিয়েছি। তদন্তের সময়ে দেখা গিয়েছে, গ্রামবাসীরা দু’জনকেই চোর ভেবে তাঁদের উপরে চড়াও হয়। এই ঘটনার পরে একটি অভিযোগ দায়ের হয়েছে। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমরা সকলকে অনুরোধ করছি, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না।’'