Broadcast India News.

Broadcast India News.

25th May, 2026

প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ভূপেশ বাঘেলের ছেলেকে গ্রেপ্তার করল পুলিশ।

প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ভূপেশ বাঘেলের ছেলেকে গ্রেপ্তার করল পুলিশ।

প্রাক্তন মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ভূপেশ বাঘেলের ছেলেকে গ্রেফতার করল পুলিশ। কোটি কোটি টাকার আবগারি দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত ভূপেশপুত্র। জানা গিয়েছে, শুক্রবার সকালে তার বাড়িতে পৌঁছাই ইডি। কয়েক ঘণ্টার তল্লাশির পর তাকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর , আবগারি কেলেঙ্কারির আর্থিক পরিমাণ প্রায় ২,১৬১ কোটি টাকা বলে জানা গিয়েছে ।

তবে ভূপেশ বাঘেল ছেলে চৈতন্য বাঘেল এর গ্রেফতারিকে রাজনৈতিক উদ্দেশ্য বলে দাবি করেছেন তার বাবা । সূত্রের খবর, তদন্তে প্রায় ১০০০ কোটি টাকা প্রতারণা শনাক্ত করা হয়েছে, যা আবগারি দুর্নীতির সঙ্গেই জড়িত বলে মনে করা হচ্ছে। এই তদন্তের ফলে ভবিষ্যতে আরো বড় বড় ব্যক্তির নাম এতে জড়িত থাকার সম্ভাবনা রয়েছে।প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলের গ্রেফতারিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ছত্তীশগঢ় রাজনীতিতে।