Broadcast India News.

Broadcast India News.

15th May, 2026

বিজেপি ছেড়ে ২১ জুলাইয়ের মঞ্চে শ্রাবন্তী!

বিজেপি ছেড়ে ২১ জুলাইয়ের মঞ্চে শ্রাবন্তী!

প্রতি বছরের মতো এ বছরও ২১ জুলাইয়ের মঞ্চে ভিড় জমেছিল একাধিক তারকার । দেখা মিলেছে টলিউডের একাধিক পরিচিত মুখ এর। এবারের মঞ্চে ছিল ছোট পর্দার অনেক নতুন নতুন অভিনেতা, অভিনেত্রীরাও। আর সেই মুখেদের মধ্যে এবার ২১ জুলাইয়ের মঞ্চে দেখা গেল শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে।

গত বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির হয়ে দাঁড়িয়েছিলেন তিনি। কিন্তু ভোটে জিততে পারেননি । তার পর থেকেই বিজেপির সঙ্গে তার দূরত্ব বাড়তে থাকে ।

সেই তিনিই এবার ২১ জুলাইয়ের মঞ্চে। যা দেখে ছড়ায় গুঞ্জন।এরপরই তাকে বলতে শোনা যায়, ''আমি আগেও বলেছিলাম, এবারও বলব, আমি মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে সম্মান করি। ব্যক্তিগত পর্যায়ে সেই সম্মান কখনও কমেনি তাঁর উপর। ওঁর ডাকেই তাই ২১ জুলাইয়ে মঞ্চে গিয়েছি ।''

তৃণমূল নেত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে একুশে জুলাই এর মঞ্চে যে সব অভিনেতা অভিনেত্রীরা আসেন তাদের মধ্যে অনেকেই ভোটে দাঁড়ানোর টিকিট পান । তাহলে কি এবার অভিনেত্রী শ্রাবন্তী তৃণমূলের তরফ থেকে ভোটে দাঁড়ানোর টিকিট পেতে চলেছেন ?