Broadcast India News.

Broadcast India News.

4th July, 2026

এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায়! বয়স ছাড়ের ক্ষেত্রে আবেদন খারিজ করলো আদালত।

এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের রায়! বয়স ছাড়ের ক্ষেত্রে আবেদন খারিজ করলো আদালত।

বয়সের দিক দিয়ে ছাড় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল চাকরি প্রার্থীরা। এবার সেই মামলায় বড় -সর সিদ্ধান্ত নিলো সুপ্রিম কোর্ট ।

বয়সে ছাড় নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। সেই আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত।

বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল , ”মানবিকতার খাতিরে সোমা রায়ের চাকরি রাখা হয়েছিল। ওই ধরনের কোনও চাকরিপ্রার্থীকে বয়সে ছাড় দেওয়া যেতে পারে। সবাইকে নয়। আমাদের রায় স্পষ্ট বলা রয়েছে। যে কেউ বয়সে ছাড় চেয়ে আবেদন করতে পারেন না।”

সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে আরো একবার ধাক্কা খেলো চাকরিপ্রার্থীরা ।