আজ রাজ্যজুড়ে ঝড়-বৃষ্টি! দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
- By Broacastindia
- 29th July, 2025 06:13 PM
বর্ষা আসতেই সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা। যার ফলে বৃষ্টি থামার নামই নেই ।জলমগ্ন বিভিন্ন জেলা ।মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকার ফলে তা পুরুলিয়ার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আছে । আজ, মঙ্গলবার ও আগামিকাল, বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ।

আজ, মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলাতে। আজ উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে।আগামিকাল, বুধবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বলে সূত্রের তরফ থেকে পাওয়া খবরে জানা গেছে ।বৃষ্টির পাশাপাশি সব জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আজ কলকাতায় মূলত মেঘলা আকাশ থাকবে । কলকাতায় আজ, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৪ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৮১ থেকে ৯৮ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা ঘোরাঘুরি করবে ২৬ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে
