Broadcast India News.

Broadcast India News.

11th June, 2026

বাসের সঙ্গে সংঘর্ষে নিহত সুপ্রিম কোর্টের আইনজীবী-সহ ২!

বাসের সঙ্গে সংঘর্ষে নিহত সুপ্রিম কোর্টের আইনজীবী-সহ ২!

প্রতিদিন প্রতিনিয়ত কেউ না কেউ শিকার হচ্ছে পথ দুর্ঘটনার। এবার পথ দুর্ঘটনার শিকার হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ।

বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই নিহত হয়েছেন গাড়ির চালক ও গাড়িতে থাকা এক শিশু। নিহত গাড়ি চালকের নাম ইয়াসিন আহমেদ।বাড়ি টাঙ্গাইলে। তিনি পেশায় সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এই ভয়ঙ্কর দুর্ঘটনার ফলে গাড়িতে থাকা বাকিরাও গুরুতর আহত হয়েছেন।

সূত্রের তরফ থেকে পাওয়া কবরে জানা গেছে যে,ওই ভয়ংকর দুর্ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধেয় বাংলাদেশের রামু উপজেলায় কক্সবাজার-চট্টগ্রাম সড়কে। একটি বাস আর ওই প্রাইভেট গাড়ি মুখোমুখি ধাক্কা মারলে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি ।

ঘটনার পরেই ঘটনা স্থল থেকে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর হওয়ায় দুজনকে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনায় জড়িত গাড়ি দুটিকে ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ।