Broadcast India News.

Broadcast India News.

22nd September, 2026

তালিবানি হামলায় রক্তাক্ত পাকিস্তান , নিহত তিন পুলিশ…

তালিবানি হামলায়  রক্তাক্ত পাকিস্তান , নিহত তিন পুলিশ…

ফের হামলা ! ফের নিরীহ মানুষদের রক্ত ঝরলো পাকিস্তানে। দুষ্কৃতীদের হামলায় আবার রক্তাক্ত হয়ে উঠলো পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ । সূত্রের খবর তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর যোদ্ধারা আফগানিস্তান সীমান্ত লাগোয়া দক্ষিণ ওয়াজ়িরিস্তান জেলায় ভয়াবহ বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিল ওই এলাকায় পাহারায় থাকা পুলিশের গাড়ি। বৃহস্পতিবার সকালে এই ভয়াবহ হামলায় নিহত হয়েছেন এক পুলিশ কর্মী -সহ দু'জন। গুরুতর জখম হয়েছে ১৫ জন স্থানীয় মানুষ ।

সূত্রের খবর ওয়ানা তহসিলের অন্তর্গত ঘনবসতিপূর্ণ রুস্তম বাজার এলাকায় ওই হামলার ঘটনা ঘটানো হয় । পুলিশ সূত্রে জানা গিয়েছে , এই হামলা করার জন্য রাস্তার ধারে বিস্ফোরক পুঁতে রেখেছিল টিটিপির বাহিনী। পুলিশের গাড়ি আসতেই গাড়িটিকে লক্ষ্য করে রিমোট কন্ট্রোলের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়।

উল্লেখ্য ২০২২ সালের সেপ্টেম্বরে টিটিপি গোষ্ঠীর সঙ্গে পাক সরকারের শান্তিবৈঠকের কথা থাকলেও সেই বৈঠক ভেস্তে যায়। তার পর থেকেই যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ধারাবাহিক ভাবে ওই এলাকায় অভিযান চালাচ্ছে পাক সেনা। তারপরও দুষ্কৃতীরা ঘটালো এই ভয়াবহ বিস্ফোরণ।