Broadcast India News.

Broadcast India News.

11th June, 2026

“বিজেপি নয় এই গোটা মেট্রো রুটের পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায়ের”

“বিজেপি নয় এই গোটা মেট্রো রুটের পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায়ের”

আজ শুক্রবার থেকেই কলকাতা শহর এবং শহরতলীর যোগাযোগ ব্যবস্থার বড়সড় পরিবর্তনের সাক্ষী থাকবে সাধারণ মানুষ। ইস্ট ওয়েস্ট মেট্রো সম্পূর্ণ ভাবে চালু হবে আজ থেকে। এবার থেকে খুব সহজেই এয়ারপোর্ট পৌছানো সম্ভব হবে । এয়ারপোর্ট জুড়ে যাবে হাওড়া ময়দান এর সঙ্গে।

প্রসঙ্গত ২৬ এর বিধানসভা ভোটের আগে এটিকে নরেন্দ্র মোদির একটি বড় কৃতিত্ব বলে বিজেপিরা মেনে নিলেও তৃণমূল অবশ্য স্পষ্ট দাবি করছে, বিজেপি নয় এই গোটা মেট্রো রুটের পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায়ের।নয় ,দশ সালের রেল বাজেটে তিনি মেট্রো যাত্রীদের কথা মাথায় রেখে এই পরিকল্পনা করেছিলেন। এমনকি যে ১০১ টি স্টেশন এর উন্নয়নের কথা বলা হয়েছে  রেলমন্ত্রী থাকাকালীন সেই স্টেশনগুলোর অর্ধেক পরিকল্পনা করেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, শুক্রবার অর্থাৎ আজ বিকেল ৪.১০ নাগাদ প্রধানমন্ত্রী এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ, হেমন্ত মুখার্জী থেকে বেলেঘাটা এবং নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন। এদিনই সন্ধ্যা ছটা থেকে ইস্ট ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ পরিসেবা ব্যবহার করতে পারবেন সাধারণ মানুষ। অর্থাৎ হাওড়া ময়দান থেকে খুব সহজেই অল্প সময়ের মধ্যে পৌঁছাতে পারবেন সেক্টর ফাইভ পর্যন্ত।