Broadcast India News.

Broadcast India News.

19th February, 2026

মর্মান্তিক দুর্ঘটনার শিকার পুণ্যার্থীরা !মৃত ৪ পুণ্যার্থী, আহত ২

মর্মান্তিক দুর্ঘটনার শিকার পুণ্যার্থীরা !মৃত ৪ পুণ্যার্থী, আহত ২

শ্রাবণ মাস শুরু হতেই শুরু হয়েছে ভোলেবাবার পুজো। দলে দলে ভক্তরা চলেছেন বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে।। ভোলেবাবার মাথায় জল ঢালাকে কেন্দ্র করে এবার পথেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। কাঁচাড় নিয়ে ফিরছিল একদল পুণ্যার্থী । মুখে ভোলানাথের নাম । শিবলিঙ্গে জল ঢালার স্বপ্ন হঠাৎই ভেঙে চুরমার হয়ে গেল এক বেপরোয়া গাড়ির তান্ডবে।

দ্রুত গতির একটি গাড়ি এসে ওই পুণ্যার্থীদের দলটিকে পিষে দিয়ে খাদে উল্টে যায়। এই ঘটনার ফলে ৪ জন মারা যায় ।আহত হয় আরও ২ জন। সূত্রের খবর, গাড়িটির টায়ার ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এমন দুর্ঘটনা ঘটে ।ওই দুর্ঘটনা ঘটার পরে গাড়িটি উল্টে খাদে পড়ে যায় । দুর্ঘটনায় যারা মারা যায় তারা হলেন , রমেশ, দিনেশ ছোটু। প্রহ্লাদ ও আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনার খবর জানাজানি হতেই সিমরিয়া টাঁকা গ্রামে নেমে আসে শোকের ছায়া । ওই গাড়ির চালক পলাতক। পুলিশ গাড়ির চালকের খোঁজে তল্লাশি চালাচ্ছে ।