Broadcast India News.

Broadcast India News.

9th March, 2026

বাবা-মা জোর করাতে NEET-এ দুর্দান্ত রেজাল্টের পরেও ভয়ঙ্কর পরিণতি ছাত্রীর

বাবা-মা জোর করাতে NEET-এ দুর্দান্ত রেজাল্টের পরেও ভয়ঙ্কর পরিণতি ছাত্রীর

অনেক সময় দেখা গেছে বাবা মা তার মনের ইচ্ছা পূরণ করতে সন্তানের উপর চাপ দেয়। বড় হয়ে সন্তানকে হতে হবে ডাক্তার বা ইঞ্জিনিয়ার। যার পরিণতি অনেক ক্ষেত্রে ভয়ঙ্কর হয়। এমনই ভয়ঙ্কর পরিণতি হল মেধাবী ছাত্রী দীপশিখা মাইতির। বাবা মার জেদের ফলে থেমে গেল একটা জীবন ।

নন্দীগ্রামের খোদামবাড়ি এলাকার বাসিন্দা ১৯ বছরের ছাত্রী দীপশিখা মাইতি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে।

সূত্রের খবর নিট পরীক্ষায় ভাল রেজাল্ট করলেও ডাক্তার হতে চায়নি দীপশিখা । কিন্তু বাবা মায়ের ইচ্ছা মেয়ে ডাক্তারি নিয়ে পড়বে । কিন্তু তাঁর ইচ্ছে ছিল রিসার্চ করার। জানিয়ে শুরু হয় বাবা-মা ও দীপশিখার মধ্যে মতবিরোধ। রাগে-অভিমানে আত্মহত্যার পথ বেছে নেয় ওই মেধাবী ছাত্রী ।

নিট পরীক্ষায় পাশ করার পর ডাক্তারি ও রিসার্চে চান্স পায় দীপশিখা । আজই ওই ছাত্রীর বাঁকুড়া মেডিক্যাল কলেজে ভর্তি হওয়ার কথা ছিল। তারই আগে থেমে গেল জীবনের ঘড়ির কাঁটা।

সূত্রের খবর ,তাকে উদ্ধার করে রাতেই রেয়াপাড়া গ্ৰামীন হাসপাতালে ভর্তি করা হলে, চিকিৎসকরা দীপশিখাকে মৃত বলে ঘোষণা করেন। তার মৃত্যুর পর তার পরিবার ও পুরো এলাকায় জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।