Broadcast India News.

Broadcast India News.

9th March, 2026

পাকিস্তানকে শুল্কে ছাড় ! ঘোষণা ট্রাম্পের ।

পাকিস্তানকে শুল্কে ছাড় ! ঘোষণা ট্রাম্পের ।

কোটি কোটি টাকার চুক্তির পরে এবার পাকিস্তানের পাশে দাঁড়ালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । যেখানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের দ্রব্যের উপরে ২৫ শতাংশ শুল্ক চাপিয়ে দিয়েছেন একদিন আগেই , সেখানেই পাকিস্তানের উপরে শুল্ক চাপাচ্ছে মাত্র ১৯ শতাংশ । যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

সূত্রের খবর গতকাল বৃহস্পতিবার ৯৪টি দেশের শুল্ক তালিকা প্রকাশ করেছে আমেরিকা । তার মধ্যে নাম রয়েছে পাকিস্তান, বাংলাদেশ এবং মায়ানমারের । প্রথমে ঠিক করা হয়েছিল পাকিস্তানের ওপর ২৯ শতাংশ শুল্ক চাপানো হবে কিন্তু গতকালের তালিকা বেরোতে দেখা গেল ১০ শতাংশ কমে পাকিস্তানের জন্য ট্রাম্পের পরিবর্তিত শুল্ক ১৯ শতাংশ করা হয়েছে ।

অনেকের মতে, যেহেতু দক্ষিণ-পশ্চিম এশিয়ার অন্যতম তেলের খনি রয়েছে পাকিস্তানে, তাই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেদের স্বার্থ সিদ্ধি করতে পাকিস্তানের প্রতি বিশেষ নরম মনোভাবের পরিচয় দিয়েছেন ।

 

উল্লেখ্য এর আগে ,বুধবার সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্প ভারতের উদ্দেশ্যে লেখেন, ''মনে রাখতে হবে, ভারত আমাদের বন্ধু হলেও আমাদের দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য খুবই কম। তার কারণ ওদের শুল্কহার খুব বেশি। তাছাড়াও, ওদের যুদ্ধাস্ত্রের অনেকটাই ওরা রাশিয়া থেকেই কেনে। রুশ শক্তিসম্পদের সবচেয়ে বড় ক্রেতা ভারত এবং চিন। বিশেষ করে সেই সময়ে, যখন কিনা সকলে বলছে, রাশিয়ার উচিত ইউক্রেনে গণহত্যা বন্ধ করা! যাই হোক, এসবের জন্যই ভারত এবার ২৫ শতাংশ শুল্ক দেবে। রাশিয়া থেকে তেল কেনার শাস্তিও পেতে হবে ভারতকে।"

তবে ভারতীয় পণ্যের উপর আমেরিকা ২৫ শতাংশ শুল্ক চাপানোয় ভারতের বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, “দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন, তা সরকারের নজরে এসেছে। সরকার এর প্রভাব খতিয়ে দেখছে। একটি ন্যায্য, ভারসাম্যপূর্ণ এবং দু’দেশই উপকৃত হবে এমন একটি দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তির জন্য গত কয়েক মাস ধরে ভারত এবং আমেরিকা আলোচনা চালাচ্ছে। আমরা সেই লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ।”