Broadcast India News.

Broadcast India News.

19th February, 2026

ভারতের উপর বিপুল শুল্ক চাপালো ট্রাম্প! দেশের স্বার্থ রক্ষা করতে সমস্ত রকম পদক্ষেপ নিতে প্রস্তুত মোদি সরকার।

ভারতের উপর বিপুল শুল্ক চাপালো ট্রাম্প! দেশের স্বার্থ রক্ষা করতে সমস্ত রকম পদক্ষেপ নিতে প্রস্তুত মোদি সরকার।

ভারতের উপর ২৫ শতাংশ শুল্ক চাপালেন ডোনাল্ড ট্রাম্প । সোশ্যাল মিডিয়ায় তিনি স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন ভারত বন্ধু রাষ্ট্র হলেও ভারতের উপর এই শুল্ক চাপানো হচ্ছে।আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে এই নতুন শুল্ক।

বুধবার সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্প লেখেন, ''মনে রাখতে হবে, ভারত আমাদের বন্ধু হলেও আমাদের দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য খুবই কম। তার কারণ ওদের শুল্কহার খুব বেশি। তাছাড়াও, ওদের যুদ্ধাস্ত্রের অনেকটাই ওরা রাশিয়া থেকেই কেনে। রুশ শক্তিসম্পদের সবচেয়ে বড় ক্রেতা ভারত এবং চিন। বিশেষ করে সেই সময়ে, যখন কিনা সকলে বলছে, রাশিয়ার উচিত ইউক্রেনে গণহত্যা বন্ধ করা! যাই হোক, এসবের জন্যই ভারত এবার ২৫ শতাংশ শুল্ক দেবে। রাশিয়া থেকে তেল কেনার শাস্তিও পেতে হবে ভারতকে।"


সূত্রের খবর,এখনও পর্যন্ত আমেরিকা ও ভারতের মধ্যে বাণিজ্য চুক্তি ঠিক মতন সম্পন্ন হয়নি । কিন্তু তারই আগে ভারতের উপর শুল্ক চাপানো সঠিক হবে কিনা সে বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট এর কাছে জানতে চাওয়া হলে তিনি পরিষ্কার বলে দেন-- "হ্যাঁ এটা হতেই পারে ।ভারত আমাদের বন্ধু দেশ। তবে যে কোনও দেশের চেয়ে ভারত বেশি শুল্ক আরোপ করেছে। এটা চলতে পারে না। তাই ভারতের উপর এবার বেশি পরিমাণ শুল্ক চাপাবে আমেরিকা ।"

মনে করা হচ্ছে রাশিয়া থেকে কম দামে তেল কেনায় বেজায় ছোটেছেন রোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে ভারতের ব্যবসায়িক সম্পর্কের জন্যই সাজা হিসেবেই ভারতকে এই অতিরিক্ত শুল্ক দিতে হবে!

তবে দেশের স্বার্থকে সুরক্ষিত রাখতে ভারত সরকার সমস্ত রকম পদক্ষেপ নিতে প্রস্তুত । ভারতীয় পণ্যের উপর আমেরিকা ২৫ শতাংশ শুল্ক চাপানোয় এ বার মুখ খুলল নয়াদিল্লি। ভারতের বাণিজ্য মন্ত্রক জানিয়েছে, “দ্বিপাক্ষিক বাণিজ্য নিয়ে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে মন্তব্য করেছেন, তা সরকারের নজরে এসেছে। সরকার এর প্রভাব খতিয়ে দেখছে। একটি ন্যায্য, ভারসাম্যপূর্ণ এবং দু’দেশই উপকৃত হবে এমন একটি দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তির জন্য গত কয়েক মাস ধরে ভারত এবং আমেরিকা আলোচনা চালাচ্ছে। আমরা সেই লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ।”