‘আমাদের মিসাইলের অভাব নেই…’ ভারতকে হুমকি পাক সোনার ।
- By Broadcast India
- 11th August, 2025 05:51 PM
পেহেলগাও হামলার পর থেকেই ভারত পাকিস্তানের সম্পর্কের তিক্ততা দিনের পর দিন বেড়েই চলেছে। ভারতকে ফের পরমাণু হামলার হুমকি দিলেন পাকিস্তানি সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।
সূত্রের খবর, আমেরিকায় ট্যাম্পায় ব্যবসায়ী আদনান আসাদের আমন্ত্রণে ব্ল্যাক টাই ডিনারে গিয়েছিলেন পাক সেনা প্রধান আসিম মুনির ।
সেখানেই তিনি নিজের চাপা রাগ সামলে রাখতে না পেরে নয়া দিল্লির উদ্দেশ্যে হুমকি দিয়ে বলেন, “আমরা পরমাণু শক্তিধর দেশ। যদি আমরা মনে করি যে আমরা ডুবছি, তবে আমরা অর্ধেক দুনিয়াকে আমাদের সঙ্গে নিয়ে ডুবব।”

পেহেলগাওয়ে ২৬ জন নিরীহ পর্যটককে জঙ্গিরা হত্যা করার পর ভারত সিন্ধু জল চুক্তি স্থগিত করায় পাকিস্তান জল পাচ্ছে না। আর তা নিয়েও আসিম মুনিরের মুখে শোনা যায় অনেক কথা। তিনি বলেন ,“সিন্ধু নদের উপরে ভারতের বাঁধ বানানোর অপেক্ষা করব আমরা, আর যখন তৈরি হয়ে যাবে, তখন আমরা ১০টা মিসাইল দিয়ে ওই বাঁধ ধ্বংস করে দেব। সিন্ধু নদ ভারতের পারিবারিক সম্পত্তি নয়..আমাদের মিসাইলের অভাব নেই।”
প্রসঙ্গত ভারতকে হুশিয়ারি দিতে গিয়ে মুনির নিজের দেশকেই কোথাও না কোথাও অপমান করে বসেন।তিনি বলেন , “ভারত হল চকচকে মার্সিডিজ যা হাইওয়ে দিয়ে ফেরারির মতো আসছে, কিন্তু আমরা হলাম ইট পাথরে ভর্তি ডাম্প ট্রাক। যদি ট্রাক গাড়িকে ধাক্কা মারে, তাহলে কার ক্ষতি হবে?”
উল্লেখ্য পাক সেনা প্রধান আসিম মুনির ভারতের সম্পর্কে এত কিছু মন্তব্য করার পরও ভারত সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনও বিবৃতি মেলেনি।
