Broadcast India News.

Broadcast India News.

13th June, 2026

‘আমি যেদিন নিজে মনে করব, সেদিনই হঠাতে পারবেন আমাকে’ চ্যালেঞ্জ মমতার।

‘আমি যেদিন নিজে মনে করব, সেদিনই হঠাতে পারবেন আমাকে’ চ্যালেঞ্জ মমতার।

ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থার ইস্যুতে বেশ কিছুদিন ধরেই প্রতিবাদে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার ঝাড়গ্রামে ‘ভাষা আন্দোলনের' পদযাত্রা শেষে বিজেপিকে আক্রমণ করতে ভুলেননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

গতকাল পুরাতন ঝাড়গ্রাম থেকে পাঁচমাথা মোড় পর্যন্ত মিছিল করেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন ,মানষ ভূঁইয়া সহ একাধিক মন্ত্রী ।

বাংলাভাষাকে অপমানের অভিযোগ তুলে বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, “আজ বাংলা ভাষায় কথা বললে জেলে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশি বলা হচ্ছে। রোহিঙ্গা বলছে। রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ থেকে বাংলার মনীষীরা কোন ভাষায় কথা বলতেন?”

তিনি আরও বলেন, “আজ যদি স্বামীজি বেঁচে থাকতেন, বলতেন, এই দেশ আমি চাইনি।গায়ের জোরে ভয় দেখিয়ে যদি অত‍্যাচার করেন, তাহলে আমাদের দেহ পেরিয়ে যেতে হবে। আমরা দাঁড়িয়ে থাকব পাহারাদার হিসেবে।”

সাধারণ মানুষের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন , “আজ এই মিটিং থেকে আওয়াজ উঠুক। রক্ত দেব। কলিজা দেব। কিন্তু বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি ছাড়ব না। আমাদের শপথ, এনআরসি করতে দিচ্ছি না, দেব না। অসম থেকে বাংলায় নোটিস পাঠাচ্ছ। সাহস তো কম নয়। নোটিস পাঠালে কেউ যাবেন না। গেলেই জেলে পুরে দেবে। আমরা আইনজীবী দিয়ে লড়ে নেব।”

বিজেপিকে হুঙ্কার দিয়ে তৃণমূল নেত্রী বলেন, “আমি যেদিন নিজে মনে করব, সেদিন হঠাতে পারবেন। আমি যেদিন নিজে মনে করব না, সেদিন আপনার লোকেরাও আমাকে ভোট দেবেন। কারণ, তাঁদেরও আশ্রয় চাই। তাঁদেরও ঠিকানা চাই। এটা মাথায় রাখবেন।”