Broadcast India News.

Broadcast India News.

13th October, 2026

‘কেন এত নেতা খুন হচ্ছেন’ ! ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

‘কেন এত নেতা খুন হচ্ছেন’ ! ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

হাতেগোনা আর কয়েকটা মাস তারপরেই বিধানসভা ভোট। কিন্তু বিধানসভা ভোটের আগেই নিজের রাগ আর চেপে রাখতে পারলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 'আমাদের পাড়া আমাদের সমাধান’ নিয়ে বৈঠকে পুলিশ সুপার, আইসি, ওসিদের নিজেদের এলাকার দায়িত্ব ভালোভাবে পালন করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন গত কয়েক দিন ধরে বেশ কিছু জেলায় খুন হয়েছেন বেশ কিছু শাসক দলের নেতা ।কেন এত নেতা খুন হচ্ছেন? কেন পুলিশ আগের থেকে খবর পাচ্ছে না?

সূত্রের তরফ থেকে পাওয়া খবরে জানা গেছে যে গত ৩৭ দিনে রাজ্যে তৃণমূলের ১০ নেতা-কর্মী খুন হয়েছেন । ইংরেজবাজার, ভাঙড় , সুতি, লাভপুর ,মল্লারপুর কোচবিহার, বিভিন্ন জায়গায় বারবার গুলি-বোমা তে মৃত্যু হচ্ছে কর্মীদের ।

 

কয়েকদিন আগেই কোন্নগরে প্রকাশ্য রাস্তায় এলোপাথাড়ি কোপ মেরে খুন করা হয় দাপুটে তৃণমূল নেতাকে। বাঁকুড়ায় গত সোমবার রাত ৯টা নাগাদ পর পর গুলি করে খুন করা হয় তৃণমূলের বুথ কনভেনারকে। কোচবিহারে ভরা বাজারে গুলি করে খুন করা হয়েছে ডায়াগুড়ির পঞ্চায়েত প্রধান কুন্তলা রায়ের ছেলেকে।কেন এসব হচ্ছে? পুলিশ কি কোন খবরই আগের থেকে পাচ্ছে না? তাহলে কি প্রশাসনকে কোন কড়া পদক্ষেপ নিতে হবে ? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিষয়ে উদ্বেগ প্রকাশ পুলিশের উপর চাপ বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।