বাংলায় কথা বললে ওদের গায়ে এত জ্বালা কেন?,২১ এর মঞ্চে বিজেপিকে আক্রমণ অভিষেক এর
- By Broacastindia
- 21st July, 2025 03:31 PM
২১ জুলাইয়ের মঞ্চে সভানেত্রী কি বলেন সেই দিকে তো সবার নজরে থাকে ।পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর মন্তব্য সভায় আসা সাধারণ মানুষ মন দিয়ে শোনেন। আজকের সেই সভা শুরু হতেই বিজেপিকে কড়া আক্রমণ করলেন অভিষেক।

মঞ্চ থেকে বিজেপির উদ্দেশ্যে তিনি বলেন ,”বিজেপিকে প্রথম বাংলাবিরোধী আমরা বলেছি। আমরা জনতার গর্জনের ডাক দিয়েছিলাম। শুধু রাজনৈতিক স্লোগান নয়। সেটাই বিজেপির আসল চরিত্র। বিজেপি বাংলার সংস্কৃতি নিয়ে তাচ্ছিল্য করে, ময়দানে জিততে না পেরে নির্লজ্জের মতো গরিব মানুষকে মারার পরিকল্পনা করে। টাকা আটকে রাখে। ওদের একটাই পরিচয়, বাংলাবিরোধী।”

তিনি আরো বলেন ,''এখনও লড়াই অনেক বাকি আছে, উৎসব-উদ্দীপনা ধরে রাখতে হবে। যারা আজ ধর্মতলার বুকে এসে নতুন ইতিহাস তৈরি করেছেন আমি মনে করি গতবারের রেকর্ডকে ছাপিয়ে গিয়েছে। বিজেপি-তৃণমূল সম্মুখ সমরে লড়াই করছে। তৃণমূল কংগ্রেসের মতো একটাও কর্মী বিজেপিতে নেই, ১০০ বছরেও থাকবে না। বিজেপির কাছে অর্থ, গদি, মিডিয়া, ইডি, সিবিআই, আইটি, পেগাসাস সফটওয়্যার দিয়ে আড়ি পাতা। তারপরেও জিততে পারেনি। কারণ এমন কর্মী তাদের নেই।”

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, ”২০২৪-এর ২১-এ জুলাই বলেছিলাম ২৬-এর নির্বাচনে প্রস্তুত হওয়ার কথা । জনতার গর্জন – বাংলারা বিরোধীদের বিসর্জন এটা একটা স্লোগান ছিল না, এটা ছিল বিজেপির চরিত্র উদ্ঘাটন। বাংলায় কথা বললে এত কেন গায়ের জ্বালা ধরে । আগের মাসে ডায়মন্ড হারবার থেকে বলেছিলাম, বিজেপি ৫০ পেরোবে না। আমি রাজনৈতিক ভবিষ্যৎ বাণী করলে ভেবে চিন্তে করি। যে কটা ছাইপাশ পড়ে আছে। তাদের বঙ্গোপসাগরে ফেলতে হবে।”
ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের বার্ষিক ইভেন্ট একুশে জুলাই । ভোর থেকেই কাতারে কাতারে কর্মী সমর্থকেরা ভিড় জমিয়েছেন ধর্মতলা চত্বরে।
