উপরাষ্ট্রপতি নির্বাচনে কি ইন্ডিয়া জোট লড়বে ? কি বলছে রাজনৈতিক দল ?
- By Broadcast India
- 9th August, 2025 03:05 PM
গত বৃহস্পতিবারই রাহুল গান্ধীর বাড়িতে একটি বৈঠক হয়। সেই বিরোধী জোটের বৈঠকে উপরাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গ নিয়ে আলোচনা হয় । উপরাষ্ট্রপতি পদে কাকে নির্বাচন করা হবে সেই প্রসঙ্গে এবার অরাজনৈতিক ব্যক্তিত্বকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া জোট। এমন ব্যক্তিকে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে , যিনি কংগ্রেস, তৃণমূল বা কোনও বড় রাজনৈতিক দলের সদস্য হবেন না। এমনটাই জানা গেছে সূত্রের তরফ থেকে ।
উল্লেখ্য ২০২২ সালে উপরাষ্ট্রপতি হন ধনখড়। কিন্ত মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি ইস্তফা দিয়ে দেন । রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে রাজ্যপাল জগদীপ ধনখড় জানিয়েছেন, চিকিত্সকের পরামর্শে স্বাস্থ্যর কারণে তিনি উপ রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিচ্ছেন । ইস্তফা দেওয়ার পরে ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী মোদী, কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদেরও।
এদিকে ধনখড়ের জায়গায় উপ রাষ্ট্রপতি হিসেবে শশী থারুর, জেপি নাড্ডা, রাজনাথ সিংহ-সহ অনেকেরই নাম উঠে এসেছে ইতিমধ্যে । এখন দেখার কে হচ্ছেন পরবর্তী উপরাষ্ট্রপতি?
