Broadcast India News.

Broadcast India News.

2nd July, 2026

এক চড়েই দিল্লিতে বদলে গেল পুলিশ কমিশনার।

এক চড়েই দিল্লিতে বদলে গেল পুলিশ কমিশনার।

গত বুধবার নিজের বাড়িতে সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার সময় এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তির হাতে আক্রান্ত হয়েছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।

সেই ঘটনার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই সরিয়ে দেওয়া হল দিল্লি কমিশনার সিবিকে সিংহকে। তাঁর জায়গায় এবার দায়িত্বে পেলেন ১৯৯২ ব্যাচের আইপিএস অফিসার সতীশ গোলচা।

গতকাল, বুধবার দিল্লিতে নিজের বাড়িতেই আক্রান্ত হন মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। বাড়িতেই সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার সময় এক ব্যক্তি কাগজ দেওয়ার নাম করে মুখ্যমন্ত্রীর সামনে চলে আসেন । এরপর কথা বলার অজুহাত দেখিয়ে আচমকাই মুখ্যমন্ত্রীর চুলের মুঠি ধরে চড় মারেন বলে অভিযোগ। সঙ্গে সঙ্গে হামলাকারীকে আটক করে পুলিশ । হামলাকারীর নাম রাজেশ সাকরিয়া। গুজরাতে রাজকোটের বাসিন্দা তিনি।

তবে এই ঘটনার পর এখনো পর্যন্ত দিল্লি পুলিসের পক্ষ থেকে কোনও সরকারি বিবৃতি পাওয়া যায়নি। ঘটনায় রীতিমতো তোলপাড় শুরু হয় দিল্লিতে।প্রশ্ন উঠেছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে ।শেষপর্যন্ত সরিয়ে দেওয়া হল দিল্লির পুলিশ কমিশনারকেই।