দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জারি হলুদ সতর্কতা ! ভারী বৃষ্টির পূর্বাভাস
- By Broacastindia
- 26th July, 2025 01:08 PM
নিম্নচাপ ক্রমশ সরতে শুরু করেছে ঝাড়খণ্ড এবং ওড়িশায় দিকে । গভীর নিম্নচাপ ক্রমশ শক্তি হারানোর ফলে এর প্রভাব কমবে বাংলায়। । তবে আগামী সপ্তাহের শুরুতে ফের বৃষ্টি বাড়বে বাংলায়। নিম্নচাপের ফলে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
দক্ষিণবঙ্গে আজ, শনিবার মূলত মেঘলা আকাশ থাকলেও জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে জানা গেছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে ।
সূত্রের খবর ,আজ, শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া জেলায়। বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকার পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝড় বইতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই জারি রয়েছে হলুদ সতর্কতা।

উত্তরের কয়েক জেলাতেও বাড়ি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । আজ, শনিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। সেখানে জারি হয়েছে হলুদ সতর্কতা। উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
রবি ও সোমবার বৃষ্টি কমলেও মঙ্গলবার ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
কলকাতায় আজ, শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস কম। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ।
