Broadcast India News.

Broadcast India News.

14th April, 2026

হিমাচলে ভয়াবহ দুর্ঘটনা ! খাদে পড়ে গেল বাস ।

হিমাচলে ভয়াবহ দুর্ঘটনা ! খাদে পড়ে গেল বাস ।

ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল হিমাচল প্রদেশে । খাদে পড়ে গেল যাত্রী বোঝাই বাস। সূত্রের তরফ থেকে পাওয়া খবরে জানা গেছে যে দুর্ঘটনায় ২০ থেকে ২৫ জন আহত হয়েছে । বহু লোকের প্রাণহানির আশঙ্কা রয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ।

সূত্রের খবর, মান্ডি জেলার সারকাঘাটের মাসরেনের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। রাত ৯টা নাগাদ মাসরেনের ট্রাংলা গ্রামের একটি বাঁক থেকে গাড়িটি হঠাৎ পিছলে যায় এবং উল্টে যায়, যার ফলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সঠিক কারণ জানার জন্য পুলিশ তদন্ত চালাচ্ছে । এটি চালকের অবহেলার কারণে হয়েছে নাকি যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।