Broadcast India News.

Broadcast India News.

2nd May, 2026

পেহেলগাঁও হামলার প্রতিশোধ! সেনার গুলিতে খতম মূল জঙ্গি

পেহেলগাঁও হামলার প্রতিশোধ! সেনার গুলিতে খতম মূল জঙ্গি

পেহেলগাঁও জঙ্গি হামলার ওই ভয়ংকর ঘটনা এখনো কেউ ভুলতে পারেনি । ওই ঘটনার পরে ভারতের তরফ থেকে পাল্টা অপারেশন সিঁদুর চালানো হলেও এই ঘটনার সঙ্গে জড়িত মূল অপরাধীদের কোনও খোঁজ পাওয়া যায়নি । এবার সেই অপেক্ষার অবসান ঘটলো সেনাবাহিনী । শেষ হল পেহেলগাও হামলার মাস্টারমাইন্ড হাসিম মুসা ।

সূত্রের খবর ,শ্রীনগর জেলার উপকণ্ঠে অবস্থিত লিদওয়াসের জঙ্গলে নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসবাদীদের মধ্যে সংঘর্ষে খতম হয়েছে তিন জঙ্গি। গুলির লড়াই শুরু হয়েছিল নিরাপত্তাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে। সেই লড়াইতেই নিকেষ হয়েছে তিন জঙ্গি। ।সেনাবাহিনী এই অভিযানের নাম দিয়েছে 'অপারেশন মহাদেব'। ওই জঙ্গলে সন্ত্রাসবাদী লুকিয়ে থাকার খবর পেই এই হামলা চালায় সেনাবাহিনী।জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের কাছে লিদওয়াসে ভারতীয় সেনা, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশ একত্রে অভিযান চালিয়েছিল। ওই জঙ্গলে আরও জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তার জন্য চিরুনি তল্লাশি চালাচ্ছে ওই এলাকায়।

সূত্রের খবর, সুলেমান ও ইয়াসির ও হামজা নামে জঙ্গিকে ইতিমধ্যেই খতম করা হয়েছে । এরা পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত বলে সন্দেহ করা হচ্ছে।


উল্লেখ্য ,গত ২২ এপ্রিল, পাহেলগামের বৈসরান উপত্যকায় জঙ্গিদের আক্রমণে ২৬ জন পর্যটক প্রাণ হারান, যাদের বেশিরভাগই হিন্দু পর্যটক ছিলেন।
এই হামলার দায় প্রথমে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট শিকার করেছি ।যা পাকিস্তান-ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার একটি ফ্রন্ট বলে মনে করা হয়। কিন্তু পরে তারা এই হামলার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করে