শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা নিয়ে কড়া মন্তব্য করলেন নওশাদ সিদ্দিকী।
- By Broadcast India
- 6th August, 2025 04:21 PM
কোচবিহারের শুভেন্দু অধিকারীর গাড়ির উপর যে হামলা করা হয়েছিল তা নিয়ে তীব্র নিন্দা করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।
তিনি স্পষ্টই বললেন, “আগে থেকেই প্ল্যান করে হামলা চালানো হয়েছে।এই রাজ্যে এই ধরনের হিংসাত্মক রাজনীতি মেনে নেওয়া যায় না। বাংলায় এই অপসংস্কৃতি বন্ধ হোক। হিংসার রাজনীতি বন্ধ হোক। বাংলার সুনাম নষ্ট হবে, আমার গাড়িও ভাঙচুর করেছিল ভাঙড়ে।”
কোচবিহারে শুভেন্দুর গাড়িতে হওয়া আক্রমণ সম্পর্কে শুভেন্দু অধিকারী বলেছিলেন , “যাঁদের আমি দেখেছি, তাঁরা প্রত্যেকেই রোহিঙ্গা, বাংলাদেশি মুসলমান।”
এ প্রসঙ্গে নওশাদ বলেন, “আমার তো একটাও সন্দেহ হচ্ছে, এটা তৃণমূল-বিজেপির বাইনারি তৈরি করার জন্য হয়নি তো! যে সারা জীবন টুপি পরেনি, শুক্রবারও নমাজও পড়েনি, সে মাথায় টুপি দিয়ে শুভেন্দুবাবুর গাড়ির সামনে হামলা করেছেন। এখানে আমি অনেক বড় রাজনীতি দেখতে পাচ্ছি। এর একটা তদন্ত হওয়া উচিত।”
উল্লেখ্য গতকাল কোচবিহারে এসপি অফিস অভিযান ছিল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর । তিনি কোচবিহারের খাগড়াবাড়ি এলাকায় পৌঁছতেই শুরু হয় বিক্ষোভ । প্রথমে কালো পতাকা হাতে বিক্ষোভ, পরে শুভেন্দু অধিকারীর গাড়ির লক্ষ্য করে ইট ছোড়া হয়।দেয়া হয় গো ব্যাক স্লোগান ।
সূত্রের খবর এই ঘটনার পরেই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ করে তার স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নেওয়া হয় । তাঁর প্রাণনাশের আশঙ্কার বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রকে জানিয়েছেন শুভেন্দু। ইতিমধ্যেই এই ঘটনা সঙ্গে যুক্ত সন্দেহে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।পাশাপাশি এফআইআর দায়ের হয়েছে মন্ত্রী উদয়ন গুহর নামে।
