Broadcast India News.

Broadcast India News.

15th August, 2026

হঠাৎ অসুস্থ ! হাসপাতালে ভর্তি অগ্নিমিত্রা পাল

হঠাৎ অসুস্থ ! হাসপাতালে ভর্তি অগ্নিমিত্রা পাল

জ্বর ও শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে অসুস্থ হয়ে বুধবার রাতে হাসপাতাল ভর্তি হন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল । আগামী ৪৮ ঘণ্টা বিজেপি নেত্রীকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছে চিকিৎসকেরা ।

সূত্রের খবর, আসানসোলের যাবতীয় রাজনৈতিক কর্মসূচি বাতিল করে তড়িঘড়ি কলকাতা ফিরে আসেন বিজেপির বিধায়ক ও রাজ্যে সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পাল।

বেশ কয়েকদিন ধরেই জ্বর, সর্দি কাশি নিয়ে ভুগছিলেন বিজেপি নেত্রী। তারপরেই গতকাল থেকে বাড়তে থাকে শ্বাসকষ্ট।শহরে ফিরে প্রাথমিক চিকিৎসার পরে শরীর ঠিক না হওয়ায় অসুস্থতা বোধ করায় বুধবার রাতে তড়িঘড়ি বাইপাস লাগোয়া বেসরকারি হাসপাতালে ভর্তি হন অগ্নিমিত্রা পাল।

প্রসঙ্গত, আগামিকাল শুক্রবার দমদমে সেন্ট্রাল জেলের মাঠে প্রধানমন্ত্রীর সভায় থাকার কথা ছিল অগ্নিমিত্রার। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে সেই সভায় যেতে পারবেন না বিজেপি নেত্রী ।