Broadcast India News.

Broadcast India News.

21st September, 2026

প্রয়াত অভিনেতা ধীরজ কুমার

প্রয়াত অভিনেতা ধীরজ কুমার

প্রয়াত জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক ধীরজ কুমার। সোমবার হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হওয়ায়
মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভেন্টিলেশনে ভর্তি করতে হয় তাকে। জানা গেছে বেশ কিছুদিন ধরেই নিউমোনিয়ায় ভুগছিলেন তিনি ।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। ভারতীয় সিনেমা ও টেলিভিশনে তার ভূমিকা ছিল অতুলনীয়। ১৯৬৫ সালে ইন্ডাস্ট্রিতে পা রেখে নিজে পরিচয় বানানোর জন্য কঠোর পরিশ্রম করেন তিনি । ১৯৭০ থেকে ১৯৮৪ এই সময়ের মধ্যে মোট ২১টি পাঞ্জাবি সিনেমায় অভিনয় করেছিলেন ।

তিনি বলিউড এবং পাঞ্জাবি দুই ধরনের ছবিতেই নিজের অভিনয়ের দক্ষতার ছাপ রেখে গেছেন। ‘সরগম’ (১৯৭৯), ‘রোটি কাপড়া অর মাকান’-এর (১৯৭৪) মতো বহু সিনেমায় অভিনয় করেছেন ধীরজ। সেই সময় অভিনয় করার পাশাপাশি তিনি টেলিভিশন প্রযোজনার কাজ শুরু করেন। তাঁর সংস্থা ‘ক্রিয়েটিভ আই’-এর অধীনে তিনি বেশ কিছু সুপারহিট টেলিভিশন অনুষ্ঠানেরও প্রযোজনা করেছিলেন ।