Broadcast India News.

Broadcast India News.

10th April, 2026

বীরভূমে ফের Y+ ক্যাটেগরির নিরাপত্তা পেলেন অনুব্রত

বীরভূমে ফের Y+ ক্যাটেগরির নিরাপত্তা পেলেন অনুব্রত

বীরভূম মানে অনুব্রত মণ্ডল । কিছুদিন আগে তার সমস্ত নিরাপত্তা তুলে নেয়া হয়েছিল কু কথা বলার জন্য । ফের তৃণমূলের কোর কমিটির কনভেনর হওয়ার পর, এবার নিরাপত্তাও বাড়ল অনুব্রত মণ্ডলের। ফের 'ওয়াই প্লাস উইথ এসকর্ট' (Y+ with escort) ক্যাটাগরির নিরাপত্তা পেলেন তিনি ।

সূত্রের খবর এই প্রসঙ্গে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন, ''নিরাপত্তা তাঁর ছিল। মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন তাঁকে জেলায় ঘুরতে হবে। এখান-ওখান যেতে হবে। হয়তো মধ্যরাতে.. আগেও যেটা করতেন। শুধু বীরভূম নয়, বীরভূমের বাইরেও অনেক জায়গায় যেতেন। তাই বুঝে অনুব্রত মণ্ডলের নিরাপত্তা বাড়িয়েছেন। পারফরম্যান্স দেখাতে পেরেছে বলে হয়েছে"।

উল্লেখ্য সম্প্রতি বীরভূম সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।সেখানে রবীন্দ্রনাথের ছবি নিয়ে পথে হেটে ভাষা আন্দোলন করেছিলেন ।এমনকি তার পরে বীরভূমে অনুব্রতের সঙ্গেও একান্ত সাক্ষাত্‍ করেছিলেন মুখ্য়মন্ত্রী। সেই একান্ত সাক্ষাতের পরেই জেলায় তৃণমূলের কোর কমিটির কনভেনর করা হয় কেষ্টকে। রাজনৈতিক মহলের মতে, অনুব্রতের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিছকই কাকতালীয় নয়। বরং এই ঘটনার পেছনে ২৬ এর ভোটের আগে কোনও রাজনৈতিক বার্তা থাকতে পারে বলে মনে করা হচ্ছে ।