হাসপাতালে ভর্তি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
- By Broadcast India
- 15th July, 2025 03:51 PM
Link copied!
তেলেঙ্গানা সফরে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাই।জানা গিয়েছে সংক্রমণজনিত সমস্য়ার কারণে ভর্তি করা হয়েছে বিচারপতিকে । সূত্রের খবর,১২ জুলাই হায়দরাবাদে “বাবাসাহেব ডঃ বি আর আম্বেদকর-গণপরিষদ-ভারতের সংবিধান” শীর্ষক একটি বিশেষ বৈঠকে ডাক পান তিনি। অনুষ্ঠান চলাকালীই হঠাত্ অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি দিল্লির একটি হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়।গঠন করা হয় মেডিকেল বোর্ড ।

সূত্রে খবর, চিকিৎসকরা জানিয়েছেন চিকিত্সায় সাড়া দিচ্ছেন প্রধান বিচারপতি। দু'চারদিনের মধ্যেই হাসপাতালে থেকে ছাড়া পেয়ে বাড়ি যেতে পারবেন তিনি ।
