Broadcast India News.

Broadcast India News.

2nd May, 2026

মাঝসমুদ্রে আগুন জাহাজ এ! বাঁচতে ঝাঁপ যাত্রীদের, মৃত অনেকে ।

মাঝসমুদ্রে আগুন জাহাজ এ! বাঁচতে ঝাঁপ যাত্রীদের, মৃত অনেকে ।

ভারতে সাধারণ মানুষের কাছে জাহাজে ওঠা একটা স্বপ্ন হলেও, বিদেশের অনেক জায়গায় কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার একমাত্র বাহন হচ্ছে জাহাজ। এবার সেই বাহনেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা । ইন্দোনেশিয়ায় মাঝসমুদ্রের মাঝে ঘটে গেল ভয়ংকর দুর্ঘটনা । আগুন লেগে যায় যাত্রিবাহী জাহাজে । দুর্ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর ১টা নাগাদ ইন্দোনেশিয়ার সুলায়েসি দ্বীপের কাছে। এখনো পর্যন্ত পাওয়া খবরে ওই অগ্নিকাণ্ডের ফলে ৫ জনের মৃত্যু হয়েছে।

সূত্রের খবর ,জাহাজটিতে প্রায় ৩০০ জন যাত্রী ছিলেন। আগুন লাগার পরে ভয়ে অনেকে জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপ দেন। সূত্রের খবর , এখনও পর্যন্ত ২৮০ জনের বেশি যাত্রীকে উদ্ধার করা হয়েছে ।ইন্দোনেশিয়ার নর্থ সুলায়েসি প্রদেশের তালাউদ শহর থেকে মানাডো শহরের দিকে যাচ্ছিল যাত্রিবাহী ওই ছোট জাহাজটি। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য ছোট ছোট জাহাজের উপরেই নির্ভরশীল ইন্দোনেশিয়াবাসী।

রবিবার ওই আগুন লাগার খবর পাওয়ার পরেই ইন্দোনেশিয়ার নৌসেনার তিনটি জাহাজ দুর্ঘটনাস্থলে পৌঁছে যায়। এমনকি স্থানীয় মৎস্যজীবীরাও সাহায্যের কাজে নেমে পড়ে । এই ঘটনায় অনেকে এখনো পর্যন্ত নিখোঁজ । নিখোঁজ যাত্রীদের খোঁজ চলছে। উদ্ধারকাজের সুবিধার জন্য পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। তবে কী কারণে মাঝ সমুদ্রে ওই জাহাজে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।